1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ডাকাতিসহ একাধীক মামলার আসামী গ্রেফতার - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে ডাকাতিসহ একাধীক মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৫.২২ পিএম
  • ৫০৬ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
মাদারীপুরের ডাসারে ডাকাতি মামলাসহ একাধীক মামলার আসামী মো. সোহেল জোমাদ্দার-(৪০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃত সোহেলের দেয়া তথ্য মতে চোরাইকৃত দুইটি ব্যাটারী চালিত ভ্যান বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতী গ্রামের আবু আলী সরদারের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য সোহেল জোমাদ্দার দীর্ঘদিন যাবত এলাকায় চুরি ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের অসামাজীক কার্যক্রম চালিয়ে আসছে। এ ঘটনায় ডাসার থানাসহ দেশের বিভিন্ন থানায় সোহেলের নামে ডাকাতিসহ প্রায় ৭টি মামলা রয়েছে। পরে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামানের দিক নির্দেশনায় থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে সোহেল জোমাদ্দারকে গ্রেফতার করেন।

এদিকে কয়েকদিন পূর্বে উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের শাহীন হাওলাদারের বাড়ির গ্রেজ থেকে দুইটি ব্যাটারী চালিত ভ্যান চুরি হয়ে যায়। পরে গ্রেফতারকৃত সোহেলের দেয়া তথ্য মতে চোরাইকৃত দুইটি ব্যাটারী চালিত ভ্যান শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতী গ্রামের আবু আলী সরদারের বাড়ি থেকে উদ্ধার করা হয়। অপরদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে দ্রুত পালিয়ে যায় আবু আলী সরদার। পরে তার মেয়ের সহযোগীতায় ওই দুইটি ভ্যান উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল বলেন, আমি দীর্ঘদিন যাবত চোরাইকৃত ভ্যান কম টাকায় বিক্রি করে আসছি আবু আলী সরদারের কাছে।

অভিযুক্ত আবু আলী সরদারের মেয়ে বলেন, আমার বাবা টাকা দিয়ে ভ্যান কিনছে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, ডাকাতি মামলাসহ একাধীক মামলার আসামী মো. সোহেল জোমাদ্দারকে গ্রেফতার করা হয়েছে এবং তার দেয়া তথ্য মতে দুইটি ভ্যান উদ্ধার করা হয়েছে। সোহেলের বিরুদ্ধে ডাসার থানাসহ দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!