1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার সাভার থেকে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে ২ জন রোহিঙ্গা মাদক কারবারি'কে ১০৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

ঢাকার সাভার থেকে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে ২ জন রোহিঙ্গা মাদক কারবারি’কে ১০৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ১১.৩৭ এএম
  • ৫২৪ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার সাভার এলাকা হতে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে ২ জন রোহিঙ্গা মাদক কারবারি’কে ১০৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্ব সকালে ঢাকা জেলার সাভারের নিউ মার্কেট এলাকায় তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে ১০৩০০ পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ গ্রেফতারকৃতরা হলো রফিক@ (কাজল হিজড়া) (১৮)*, পিতা-নজরুল্লাহ, আইডি নং-২৮৫৮০৪, ক্যাম্প-১৮, ব্লক ৬৩, কুতুপালং, হোয়াইকং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার ও মামুনুর@ (পরিমনি হিজড়া) (২৩)*, পিতা-নুর হাকিম, আইডি নং-২০১৮১৬, ব্লক-এফ ১০, বালুখালি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা দুইজনই রোহিঙ্গা। তারা দীর্ঘদিন যাবৎ মহিলা তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে পার্শ্ববর্তী দেশ হতে ইয়াবার চালান সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে আসছিলো। তারা তৃতীয় লিঙ্গের মতো স্পশকাতর ছদ্মবেশ ধারণ করে ও অশ্লীল অঙ্গভঙ্গি করে আইন শৃংখলা বাহিনীর নজর ফাঁকি দিয়ে ইয়াবার চালান ঢাকা মহানগরসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। উল্লেখ্য যে, তারা একজন কাজল হিজড়া এবং পরিমনি হিজড়া নামে পরিচয় প্রদান করতো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!