1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে পালা গানে মুগ্ধ দর্শক-শ্রোতা - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মাদারীপুরে পালা গানে মুগ্ধ দর্শক-শ্রোতা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ১২.০৫ পিএম
  • ৫৫২ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে গণ জাগরনে শিল্প আন্দোলন শিরোনামে মাদারীপুরে হয়ে গেলো পালা গান। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে টানা ৪ ঘন্টার জমজমাট আসরে মুগ্ধ দর্শক-¯্রােতারা। উগ্রবাদী ও মৌলবাদী চিন্তা-ভাবনা ভুলে যেতে পালা গানের কোন বিকল্প নেই বলে মনে করেন অংশ নেয়া শিল্পীরা। আয়োজকরা জানান, লোক সংস্কৃতি ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে।

জানা যায়, এক সময়ে গ্রামের মানুষ রাত জেগে পালা শুনতেন। কালের বির্বতনে তা অনেকটাই হারিয়ে যেতে বসেছে। মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় এই পালা গান। গণ জাগরনে শিল্প আন্দোলন শিরোনামে জমজমাট এই আসর মধ্যরাত পর্যন্ত। এতে অংশ নেন নরসিংদীর শিল্পী আমজাদ দেওয়ান ও ব্রাহ্মনবাড়িয়ার বেবি দেওয়ান। আবহমান বাংলার সংস্কৃতি গানের মাধ্যমে ফিরে পাওয়ায় মুগ্ধ দর্শক-¯্রােতারা। এই গানের মাধ্যমে সমাজ থেকে উগ্রবাদী চিন্তাধারা ধ্বংস হবে বলে আশা শিল্পীদের। আয়োজকরা বলছেন, হারিয়ে যাওয়া সংস্কৃতি চারদিকে ছড়িয়ে এই আয়োজন করা হয়েছে।

পালা গান শুনতে আসা দর্শক আজম কামাল বলেন, এই সুন্দর আয়োজন সত্যিই সবাইকে মুগ্ধ করে। ধর্মের অনেককিছুই আছে এই গানের মাধ্যমে। নতুন প্রজন্ম জানেই না, পালা গান কি, তাই নিয়মিত এই আয়োজন করার দাবি জানাচ্ছি।

আরেক দর্শক বাধন খান বলেন, এক সময়ে মুরব্বিদের কাছে এই গানের গল্প শুনে আসছি। কিন্তু আজ এই জমজমাট আসর দেখে ভাল লাগছে। এর থেকে আমরা নতুন অনেক কিছুই শিখতে পেরেছি।
দর্শক সোহান হাওলাদার বলেন, দুজন ভাল গুনি শিল্পীর অংশগ্রহনে এমন সুন্দর আয়োজন শিক্ষনীয় ছিল প্রতিটি মুহুর্ত। এই অংশ নেয়া দুইজন শিল্পী চমৎকারভাবে তাদের ভাষায় সমাজের উগ্রবাদী চিন্তা ভাবনা পরিহার করতে শিখিয়েছেন।

পালাগানে অংশ নেয়া শিল্পী আমজাদ দেওয়ান বলেন, উগ্রবাদী ও মৌলবাদী চিন্তা-ভাবনা ভুলে যেতে পালা গানের কোন বিকল্প নেই। শিল্পী হিসেবে সবার কাছে এই বার্তাই দিতে চাই।

আরেক শিল্পী বেবি দেওয়ান বলেন, পালা গান মানেই আলাদা আলাদা জ্ঞান শেখার জায়গা। সমাজের ভিন্নধারার মানুষ এই গান থেকে অনেককিছুই শিখতে পারে। যার মাধ্যমে অপসংস্কৃতি দুর হতে পারে।

মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা সাইফুল হাসান মিলন বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রথমবারের মতো বিচার গানের শিল্পীদের নিয়ে জেলায় এই আয়োজন করা হয়। এই গানের মাধ্যমে শুধু জেলাজুড়ে নয়, সারা দেশজুড়ে লোক সংস্কৃতি ছড়িয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!