1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরনকারী গ্রেফতার  - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরনকারী গ্রেফতার 

  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৩.৪৩ পিএম
  • ৫৪২ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে (১৪) বছরের এক অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে। একই সঙ্গে অভিযুক্ত অপরহরকারী দ্বীন ইসলাম দিনু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোর রাতে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার লাল খাঁর ডাঙ্গী গ্রামের আক্কাস খাঁনের ছেলে। এদিকে ভুক্তভোগী স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে অভিযুক্ত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানায়, অপহৃত ওই স্কুলছাত্রী গত ১৩ সেপ্টেম্বর বুধবার সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার সময় দ্বীন ইসলাম দিনুসহ বেশ কয়েকজন মিলে তাকে অপহরণ করে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে দ্বীন ইসলাম দিনুসহ ৪ জনকে আসামী করে ডাসার থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে থানা পুলিশ ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ সময় আসামি দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। এদিকে ভুক্তভোগী স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে অভিযুক্ত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, অপহরন মামলায় দ্বীন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত দ্বীন ইসলাম দিনুর একাধীক বিয়ে রয়েছে। এবং সে একজন নারী লোভী পুরুষ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!