1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে মোটরসাইকেল চালক হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ঢাকায় গ্রেফতার - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে মোটরসাইকেল চালক হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ঢাকায় গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৬.৪৮ পিএম
  • ৫৪৮ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরে ২০১৩ সালে মোটরসাইকেল চালক শাহাদাৎ ঘরামী (২৮) হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সেন্টু শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে বরিশালের গৌরনদী থানা পুলিশ। গ্রেফতার সেন্টু শরীফ , বরিশালের গৌরনদী উপজেলার রামনগর গ্রামের সুলতান শরিফের ছেলে। এছাড়া এই মামলায় পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আরো দুইজন হলেন, বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের মান্নান ফকিরের ছেলে মিরাজ ফকির (৩০) ও মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকার মৃত জিন্নাত শেখের ছেলে ফজেল শেখ (৫০)।

জানা যায়, বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামের মোকসেদ ঘরামীর ছেলে শাহাদাৎ ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় শাহাদাতকে সাথে নিয়ে বার্থী যাওয়ার উদ্দেশ্যে বের হন প্রতিবেশি মিরাজ ও সেন্টু। পরে তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে রাতে শাহাদাৎকে কাঁদাপানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহটি তাদের আত্মীয় ফজেল শেখের মাধ্যমে মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের সিকি-নওহাটা এলাকার একটি জঙ্গলে ফেলে চলে যায়। ঘটনার পরদিন ১২ সেপ্টম্বর একটি লাশ দেখে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে উদ্ধার করা হয় শাহাদাতের মরদেহ। এই ঘটনায় ১৩ সেপ্টেম্বর নিহতের বাবা মোকসেদ ঘরামী বাদী হয়ে মিরাজ ফকির, সেন্টু শরীফ, ফজেল শেখসহ অজ্ঞাতনামা আরো বেশ কয়েকজনকে আসামী করে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে তৎকালীন সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শ্যামলেন্দু ঘোষ ২০১৪ সালের ২১ শে ফেব্র“য়ারি এজাহারনামীয় ৩ আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর আদালত বিভিন্ন সময় মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ১০ জনের স্বাক্ষ্য গ্রহণ করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও যুক্তিতর্ক শেষে দোষ প্রমান হওয়ায় ২৮ আগস্ট দুপুরে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস ৩ জনকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন আদালত। আসামীরা পলাতক থাকায় রায় ঘোষণার সময় কেউ উপস্থিত ছিলো না। এরমধ্যে মিরাজ ফকির পুলিশের হাতে গ্রেফতারের পর দোষ স্বীকার করে ১৬৪ ধারার জবানবন্দি দেন। পরে জামিন নিয়ে এখন পলাতক।

বরিশালের গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, থানার এসআই দোলোয়ার হোসেন ও এসআই জসিম উদ্দিনসহ পুলিশের চার সদ্যস্যের ১২ ঘন্টার অভিযানে সাজাপ্রাপ্ত সেন্টু শরীফকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আইনীপ্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!