1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকেরহাটে সাহেবী বেশে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি। নিয়ে গেছে প্রায় ১৬লক্ষ টাকার মোবাইল সেট - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

টেকেরহাটে সাহেবী বেশে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি। নিয়ে গেছে প্রায় ১৬লক্ষ টাকার মোবাইল সেট

  • প্রকাশিত : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৩.৩৮ পিএম
  • ৬১৫ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি। সাহেবী বেশে এসে সুরক্ষিত মোবাইলের দোকানের তালা খুলে নির্বিঘেœ প্রবেশ করে তাকে সাজানো মোবাইল সেটগুলি ব্যাগে ভড়ে আবার বেড়িয়ে গেল সংঘবদ্ধ চোরচক্রের দুর্ধর্ষ সদস্যরা । আজ বুধবার সকাল ৭.৪১ মিনিটের সময় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের অত্যান্ত ঘনজন চলাচল কাঁচাবাজার রোডের আজিজ মার্কেটে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চুরিতে তিন যুবক অংমগ্রহন করে। দোকানের স্থাপিত সিসিটিভির ফুটেজ দেখে চুরির আদ্যপান্ত দেখা যায়। চোরের দল চুরি শেষে শাটারে তাদের নিজস্ব তালা লাগিয়ে চলে যায়। এ রোডে ভোর সারে পাঁচটা থেকেই মানুষজনের চলাচল শুরু হয়।

দোকান মালিক সজিব হাওলাদার জানান, সকাল ৯টার দিকে এসে দোকানে একটি শাটারের তালা খুলে অন্য শাটারের তালা খুলতে গিয়ে বিপদে পড়েন তিনি। তার কাছে থাকা চাবিতে ওই তালাটি খুলছেনা । আর তখনই সন্দেহ হলে তাকিয়ে দেখে তার দোকানের তাকগুলি খালি। তাকে সাজিয়ে রাখা কোন মোবাইল সেট নেই। চোরের দল প্রায় ১৫ থেকে ১৭ লক্ষ টাকার বিভিন্ন ব্রান্ডে মোবাইল সেট নিয়ে গেছে।
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন চুরির ঘটনাটি নিশ্চিত করে জানান, ওই চোরচক্রকে ধরতে সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!