1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

কালকিনিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৬.২৪ পিএম
  • ৫৭১ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের কালকিনিতে চোর সন্দেহে মো. আজিজুল শিকদার (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলার সিডিখান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজুল শিকদার পৌরসভা এলাকার পাঙ্গাশিয়া গ্রামের রহিম শিকদারের ছেলে। এদিকে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আজিজুল একটি ব্যাটারী চালিত ভ্যান নিয়ে পৌর এলাকার মাছ বাজার থেকে সিডিখান এলাকার উদ্দেশ্যে রওনা দেন। তিনি সিডিখানের নোয়াবআলী সড়কের কাছে পৌছলে স্থানীয়রা তাকে চোর সন্দেহে পিটিয়ে রাস্তার পাসে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আজিজুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তিনি মারা যান।
এ ব্যাপরে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছি। তবে নিহতের পরিবার মামলা দিলে তা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!