1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুস-দুর্নীতির অভিযোগ - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুস-দুর্নীতির অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ১২.৫৪ পিএম
  • ৪৮৭ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ফারুক হোসেনের বিরুদ্ধে ঘুস কেলেঙ্কারি, নানা অনিয়ম-দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। এদিকে আজ বৃহস্পতিবার সকালে উপজেলার একটি হাটে ভূক্তভোগীরা তাদের টাকা ফেরত নেয়ার জন্য অভিযুক্ত ওই ভূমি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। এতে করে ভূমি কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় চেয়ারম্যানের সহযোগীতায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার ভমি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ঘটনার তদন্ত করেন। অপরদিকে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ভূক্তভোগী পরিবার, ও একাধিক সূত্রের তথ্যমতে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ফারুক হোসেন যোগদানের পর থেকে তিনি সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে নামজারি, দাখিলাসহ বিভিণœ ধরনের কাজ করে দেয়ার কথা বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ করেছে ভূক্তভোগীরা। তিনি টাকা নিয়েও কাজ করছেন না বলে ভূক্তভোগীদের দাবি। এবং কি তিনি নিয়মিত অফিসেও না আসার অভিযোগ রয়েছে। এতে করে ক্ষিপ্ত হয়ে উপজেলার গোপালপুর হাটে ভূক্তভোগীরা তাদের টাকা ফেরত নেয়ার জন্য অভিযুক্ত ওই ভূমি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন। এতে করে ভূমি কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় চেয়ারম্যান মো. ফরহাদ হোসেনের সহযোগীতায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ভূক্তভোগী সাহাদাত, বাবুল ও টিটুসহ বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, নামজারির জন্য আমরা প্রায় ছয়মাস আগে মোটা অংকের টাকা দিয়েছি ফারুক তহশিলদারকে। কিন্তু সে আমাদের কাজও করে দিচ্ছেনা এবং টাকা ফেরকও দিচ্ছেনা। তাই এলাকার প্রায় অর্ধশত ভূক্তভোগী তার কাছ থেকে টাকা ফেরত নেয়ার জন্য অবরুদ্ধ করে রাখি। সে সরকারের কোন নিয়ম নীতি তোয়াক্কা করেনা। আমরা তার বিচার দাবি করি। এবং সে কিছু দালাল পালে তারা অফিসের সামনে বসে থাকে তার কাছে টাকা ফেরত চাইতে গেলে পালিত দালালরা হুমকী-ধামকী দেয়।
অভিযুক্ত তহশিলদার বলেন, আমি যাদের কাছ থেকে টাকা নিয়েছি তাদের সবার কাজ করে দিব।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, এলাকার প্রায় অর্ধশত ভূক্তভোগী তার কাছ থেকে টাকা ফেরত নেয়ার জন্য তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে তিনি অসুস্থ হয়ে পরলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।

ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন, গোপালপুর ইউনিয়নের তহশিলদার ফারুকের বিরুদ্ধে কয়েকবার অনিয়মের অভিযোগ পেয়েছি। এবং বিষয়টি জেলা কর্মকর্তাদেরকে আমি অবগত করেছি। তবে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, তহশিলদারের বিষয়টি নোট করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!