1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে মদপানে দুই নারীর মৃত্যু ॥ অসুস্থ আরো তিনজন - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরে মদপানে দুই নারীর মৃত্যু ॥ অসুস্থ আরো তিনজন

  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৫.২৮ পিএম
  • ৬৬২ জন পঠিত

টেকেরহাট ( মাদারীপুর) প্রতিনিধি।।
মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় দেশি ও বিদেশি মদ খেয়ে দুই বান্ধবী সাগরিকা আহম্মেদ (২০) ও পারুল আক্তার রুপা (২০) নামের দুই নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো তিনজন। শনিবার রাত আড়াই টার দিকে মাদারীপুর পৌরসভার কলেজ রোড এলাকার লুৎফর মোল্লা বাসার ৪ তলায় এ ঘটনা ঘটেছে। মারা যাওয়া দুইজন সম্পর্কে বান্ধবী। নিহত সাগরিকা মাদারীপুর শহরের উকিলপাড়া এলাকার কে এইচ শাকিল আহম্মেদের মেয়ে ও বটতলা এলাকার মজিবুর রহমানের স্ত্রী এবং পারুল আক্তার রুপা ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার মালেক মাতুব্বরের মেয়ে ও বালিগাঁও এলাকার ইয়াদ আলী মাতুব্বরের স্ত্রী । আজ রোববার সকালে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের পহেলা অক্টোবর কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার বাড়ীতে মা পান্না বেগম, মেয়ে সাগরিকা আক্তার ও মামা বাবু মিয়া তিন জনে ওই বাসায় ভাড়া ওঠেন। শনিবার গভীর রাতে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদ ও তার বান্ধবী পারুল আক্তার রুপাকে। এছাড়াও সাগরিকার মা সাবিনা ইয়াসমিন (৪৫) সাগরিকার মামা মো. বাবু (৪০) ও ডালিয়াকে (৪২) উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় অসুস্থ থাকায় বাবু ও ডালিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সাগরিকার মা সাবিনা ইয়াসমিন বলেন, আমার মেয়ে সাগরিকার বান্ধবী পারুলসহ কয়েকজন মেয়ে আমাদের বাসায় বেড়াতে আসেন। রাতে আমরা সবাই দেশি ও বিদেশী মদ খেয়ে ঘুমিয়ে পড়ি। পরে জেগে দেখি আমার মেয়ে সাগরিকা ও তার বান্ধবী পারুল মারা গেছে।

নিহতের মামা মো. বাবু বলেন, আমার বাড়ি নাটোর। আমি এখানে আমার বোনের সাথে থাকি। এক বছর হলো এখানে এসেছি। এখানে একটি ইটভাটায় কাজ করি। রাতের বেলায় আমার ভাগ্নি ও ওর কয়েকজন বান্ধবী মিলে দেশি ও বিদেশী মদ খাই। এরপর ঘুমিয়ে পরি। পরে জেগে দেখি আমার ভাগ্নি ও তার বান্ধবী মারা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, শনিবার (১৪ অক্টোবর) রাতে ওই বাসায় অপরিচিত ৩ থেকে ৪ জন নারীকে ঢুকতে দেখি। পরে এই ঘটনার পর অন্য নারীদের আর দেখা যায়নি।

মাদারীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো. রিয়াদ মাহমুদ বলেন, দুইজন নারীকে মৃত অবস্থায় এখানে আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাস্থল পরির্দশণ শেষে জানান, মাদারীপুর সরকারী কলেজের পিছনে লুৎফর মোল্যার বাড়ির চারতালায় সাবিনা ইয়াসমিন তার মেয়ে সাগরিকাকে নিয়ে ভাড়া থাকেন। প্রাথমিকভাবে জেনেছি শনিবার রাতে সাগরিকার তিন বান্ধবী ওই বাসায় বেড়াতে আসেন। এরপর তারা সবাই মিলে দেশি ও বিদেশি মদ খান। এরপর তারা কিছুক্ষণ নাচা-নাচি করে ঘুমিয়ে পরেন। পরে জেগে দেখেন সাগরিকা ও তার বান্ধবী মারা গেছেন। এই ঘটনায় আরো দুইজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত সাগরিকার মা সাবিনা ইয়াসমিনসহ তিনজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!