1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ৭৭ হাজার মিটার জাল জব্দ - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মাদারীপুরে ৭৭ হাজার মিটার জাল জব্দ

  • প্রকাশিত : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৪.১৪ পিএম
  • ৫৫৬ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের শিবচর উপ‌জেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলারসহ ৭৭ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা মৎস অফিস। র‌বিবার (১৫ অক্টোবর) গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।
শিবচর মৎস অফিস সূত্রে জানা গেছে, র‌বিবার গভীর রাত পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় মৎস অফিস ও নৌপুলিশ। এ সময় নদীর বিভিন্ন স্থান থেকে ইলিশ ধরার ৭৭ হাজার মিটার জাল জব্দ করা হয়। এছাড়াও মাছ ধরার একটি ট্রলার জব্দ করে পুলিশ। পরে রাতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ট্রলারটি পুলিশি হেফাজতে রয়েছে। অভিযানকালে কোন জেলে আটক হয়নি।
শিবচর উপজেলা মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, ‘অভিযানে বিপুল পরিমান জাল আমরা জব্দ করি। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবারও অভিযান চলমান থাক‌বে। ইলিশ ধরার নি‌ষেধ থাকা স‌ত্বেও অসাধু মাছ শিকারীরা বি‌ভিন্ন পন্থায় ইলিশ শিকার ক‌রে। যা আইনগত দ‌ন্দিনীয় অপরাধ। আমরা চেষ্টা কর‌ছি তা‌দের আটক করতে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!