1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ পেলো তিন শতাধিক অসহায় মানুষ - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মাদারীপুরে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ পেলো তিন শতাধিক অসহায় মানুষ

  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৮.৪০ এএম
  • ৫৮৭ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প করে স্বাস্থ্যসেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদারীপুর পুলিশ লাইন্স হলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। নটরডেমিয়ান-৯৯ নামে একটি সংগঠন এবং মাদারীপুর জেলা পুলিশের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এতে তিন শতাধিক অসহায় গরীব মানুষের চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন মাদারীপুরের পুলিশ সুপার ও নটরডেমিয়ান ৯৯-এর সদস্য মো. মাসুদ আলম।

সকাল থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত রোগিরা পুলিশ লাইন্স মাঠে আসতে শুরু করে। প্রথম পর্বে চলে রোগিদের রোগ সনাক্তকরণ। পরে ১৫টি ডেস্ক করে সিরিয়াল মতো রোগিদের সেবা দেয়া হয়। এতে মেডিসিন ও শিশুদের ডেস্কে বেশি রোগি আসে। এসময় সংগঠনের সভাপতি মেহেদী হাসান শিশির ও সাধারণ সম্পাদক আরমান রেজা চৌধুরীসহ ১৫ জন ঢাকার চিকিৎসক মাদারীপুরের ৩ জন চিকিৎসক বিভিন্ন রোগের সেবা প্রদাণ করেন। আগামীতেও এমন উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন আয়োজকরা। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে ক্যান্সর, মেডিসিন, শিশু, গাইনি, ডেন্টাল, চক্ষুসহ বিশেষজ্ঞ চিকিৎসক তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন। এ সময় বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। এতে অসহায় মানুষের মাঝে হাসি ফুটে উঠে। আর আয়োজকরাও এমন উদ্যোগ অব্যাহত রাখা দাবী করেন।
এব্যাপারে নটরডেমিয়ান ৯৯-এর সাধারণ সম্পাদক আরমান রেজা চৌধুরী বলেন, ‘আমরা রোগিদের প্রাথমিক চিকিৎসা ও সচেতন করতেই মূলত ক্যাম্পের আয়োজন করেছি। বিগত ৫ বছর যাবত আমরা নটরডেয়ামের ৯৯ ব্যাচের সদস্যরা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় মাদারীপুরে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করলাম। আগামীতেও এমন উদ্যোগ অব্যাবহত থাকবে।’
আর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। আগামীতে এই ধারা অব্যাহত রাখার জন্যে পুলিশ বাহিনীকেও অনুরোধ করছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!