1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
দুর্গা উৎসবকে নিরাপত্তা দিতে সারাদেশে ২ লাখের উপরে আনসার-ভিডিপি মোতায়ন: মাদারীপুরে আনসার পরিচালক - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

দুর্গা উৎসবকে নিরাপত্তা দিতে সারাদেশে ২ লাখের উপরে আনসার-ভিডিপি মোতায়ন: মাদারীপুরে আনসার পরিচালক

  • প্রকাশিত : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৫.২৪ পিএম
  • ৫৭১ জন পঠিত

টেকেরহাট(মাদারীপুর) সংবাদদাতা।
শারদীয় দুর্গা উৎসবকে নিরাপত্তা দিতে সারাদেশে আনসার ও ভিডিপি’র ২ লাখ ১২ হাজার ৬১২ জন সদস্য মোতায়ন রয়েছে বলে দাবী করেছেন আনসার ও ভিডিপির পরিচালক আহসান উল্লাহ। তিনি শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে মাদারীপুরে শ্রী রাধা গোবিন্দ্র সর্বজনীন কেন্দ্রীয় মন্দরে পরিদর্শণকালে সাংবাদিকদের একথা বলেন। তিনি এসময় বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করে হিন্দু নেতাদের সাথে কুশল বিনিময় করেন।

আনসার ও ভিডিপির পরিচালক আহসান উল্লাহ বলেন, ‘সর্বজনীন শারদীয় দুর্গা পূর্জা উপলক্ষ্যে সারাদেশে ৩২ হাজার ৮৪৫টি মন্ডপে পূজা করা হচ্ছে। সেখানে কমপক্ষে ৬ জন করে সদস্য মোতায়ন আছে। এরমধ্যে প্রতিটি মন্ডপে ২ জন নারী সদস্যকে বাধ্যতামূলক রাখা হয়েছে। সারাদেশে দুর্গা উৎসবকে নিরাপত্তার বলায়ে রাখা জন্যে ২ লাখ ১২ হাজার ৬১২ জন সদস্য মোতায়ন রয়েছে। তারা প্রথম নিরাপত্তাকর্মী হিসেবে নিরাপত্তা দিবেন। এরপরে পুলিশ, র‌্যাবসহ আইন-শৃংঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা ভূমিকা রাখবে।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির মাদারীপুর জেলা কমান্ড্যান্ট ফারজানা রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট নিরব বিশ্বাস, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কালাম, রাধা গেবিন্দ্র মন্দিরের সভাপতি নন্দ দুলাল সাহা, সাধারণ সম্পাদক বাবুল দাস। পরে পরিচালক আরো কয়েকটি মন্দির পরিদর্শণ করে হিন্দু নেতাদের সাথে কুশন বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!