1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ॥ লাশ ফিরিয়ে আনার দাবি স্বজনদের - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুরের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ॥ লাশ ফিরিয়ে আনার দাবি স্বজনদের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৪.৩০ পিএম
  • ৫৩১ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা ॥
বুধবার ইতালির তারান্ত শহরে সানজিদ হাওলাদার (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলার ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাওলাদার। ইতালিতে অবস্থানরত সাইফুল নামের একই ইউনিয়নের এক যুবকের মাধ্যমে তারা দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছেন বলে জানান। নিহত সানজিদ হাওলাদার ধুরাইল ইউনিয়নের সাবেক মেম্বার লিটন হাওলাদরের ছেলে। তিনি সম্পর্কে চেয়ারম্যানের ভাতিজা।

নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, সানজিদ সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ২০২১ সালে ইতালি যায়। সেখানে তার আয় রোজগারসহ সবকিছু ভালোই চলছিল । বুধবার ইতালিতে কাগজপত্র করার জন্য অফিসিয়াল কাজে ফিঙ্গার প্রিন্ট দিতে নিজের বাসা থেকে বের হয়ে তিনি তারান্ত শহরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার মরদেহ কোথায় নেওয়া হয়েছে এখনো পরিবার জানতে পারেনি। নিহত সানজিদের বাবা লিটন হাওলাদার বলেন, ‘আমার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা

গেছে এইটা আমরা শুনেছি। কিন্তু এখন কোথায় আছে তা জানতে পারিনি। আমার ছেলে তো চলেই গেছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি আমার ছেলের মরদেহ যাতে আমি বাড়িতে আনতে পারি।’ নিহত সানজিদ হাওলাদারের মা শান্তি বেগম বলেন, ‘আমার তিন ছেলে-মেয়ের মধ্যে ছেলেটাই ছিল সবার বড়। আমাদেরকে ভালো রাখার জন্য ইতালি গিয়ে আজ আমার বাজান লাশ হয়ে পড়ে আছে। আপনারা আমার বাজানরে আইনা দেন।’
ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাওলাদার বলেন, ‘তার মৃত্যুর খবরটি আমরা নিশ্চিত হয়েছি। কিন্তু তার মরদেহ কোথায় রাখা আছে; সেটা এখনো নিশ্চিত হতে পারিনি। তথ্য জানতে পারলে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হবে।’ মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনউদ্দীন সাংবাদিকদের বলেন, ‘আমাকে বিষয়টি কেউ অবগত করেনি। আমাদের কাছে অবগত করলে আমরা অবশ্যই মরদেহ বাংলাদেশে আনার জন্য যা করা দরকার সব করব।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!