1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে কলেজের অধ্যক্ষ সাময়িকভাবে বরখাস্ত - Madaripur Protidin
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

কালকিনিতে কলেজের অধ্যক্ষ সাময়িকভাবে বরখাস্ত

  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৭.৫৭ এএম
  • ৫৭৬ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
দুদকের তদন্তে অভিযুক্ত হওয়ায় মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসনে কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুল সিরাজীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কলেজ পরিচালনা পর্ষদ। আজ রোববার সকালে সভাপতির স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত পত্রের সূত্রে জানা যায়, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুল সিরাজীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, অসদাচারণ ও নারী শিক্ষকদের সাথে অশালীন আচরণসহ বিভিন্ন ধরনের অভিযোগ এনে কলেজের অর্ধিকাংশ শিক্ষকরা দুদকে একটি অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে দুদক তার বিরুদ্ধে তদন্ত করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করেন। পরে একটি তদন্ত কমিটি গঠন করে অভিযোগের ভিত্তিতে তদন্ত করেন। উক্ত তদন্তে অধ্যক্ষ মোঃ হাসানুল সিরাজীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে গভর্নিং বডি তাকে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন। কিন্তু সভাপতির ৪টি কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদান না করায় অধ্যক্ষ হাসানুল সিরাজীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এদিকে একই কলেজের সহকারী অধ্যাপক মোঃ আলমগীর হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

অভিযুক্ত অধ্যক্ষ হাসানুল সিরাজীর সাথে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইটি বন্ধ পাওয়া গেছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন বলেন, কলেজ পরিচালনা পর্ষদ অধ্যক্ষ হাসানুল সিরাজীকে সাময়িকভাবে বরখাস্ত করে আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!