1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ দেখে মুগ্ধ হাজারো দর্শক - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ দেখে মুগ্ধ হাজারো দর্শক

  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৮.১২ এএম
  • ৬২২ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।

মাদারীপু‌রে আড়িয়াল খাঁ ন‌দে শ‌নিবার বি‌কে‌লে ঐতিহ‌্যবা‌হি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পঙ্খিরাজ, টিয়া‌ঠো‌ড়ি, বাচারী এমন বাহারী ১১টি নৌকার অংশগ্রহনে মাদারীপুরের চরমুগ‌রিয়া ও হাজরাপুরের যুব সমাজ ও স্থায়ীয় এলাকাবা‌সির উদ্যো‌গে এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

যা দেখতে নদের দুইপাড়ে ভীড় জমান হাজার হাজার দর্শক। পড়ন্ত বিকেলে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষের যেন মিলনমেলায় পরিণত হয় নদীর দুই পাড়।

জানা গেছে, মাঝিমাল্লার হাতে থাকা বৈঠা চলছে সমানতালে সাথে হৈহুল্লুড় আওয়াজ। কাঁসার ঘন্টার টুংটাং শব্দ। শনিবার পড়ন্ত বিকেলে আড়িয়াল খাঁ নদের পাড়ে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ। কেউবা আবার ট্রলারে করে উপভোগ করে এই নৌকাবাইচ। সংস্কৃতি আর গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐহিত্য ধরে রাখতে মাদারীপুরের চরমুগ‌রিয়া ও হাজরাপুরের যুব সমাজ ও স্থায়ীয় এলাকাবা‌সির উদ্যো‌গে এই বাইচের আয়োজন করা হয়। লক্ষীগঞ্জ ব্রিজের নিচ থেকে হাজরাপুর ব্রিজে গি‌য়ে শেষ হয়। এই এলাকা জুড়ে চলে বাইচ। যা দেখে আনন্দে মেঠে ওঠেন দর্শকরা।

অংশ নেয়া ১১টি নৌকার মধ্যে বা‌জিতপু‌রের প্রশান্ত ওঝা প্রথম পুরস্কার ‌হি‌সে‌বে ৩২ সিফ‌টি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার পান কোটা‌লিপাড়ার কা‌লিপদ তালুকদার পান ২৮ সিফ‌টি ফ্রিজ ও তৃতীয় পুরস্কার পান বা‌জিতপু‌রের ম‌জিবর শেখ এক‌টি ৩২ ইঞ্চি টে‌লি‌ভিশন।

পুরস্কা বিতরনী অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন পৌরসভার ৮নং ওয়া‌র্ডের সহ-সভাপ‌তি আলাউদ্দিন বেপারী। প্রধান অ‌তি‌থি ছি‌লেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডি‌স্ট্রিজের সভাপ‌তি হা‌ফিজুর রহমান জাচ্চু খান। নৌকা বাইচের সা‌র্বিক দা‌য়ি‌ত্বে ছি‌লেন রা‌স্তির সা‌বেক ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান ইদ্রিস শিকদার, সমাজ‌সেবক আতাউর রহমান রু‌বেল মু‌ন্সি, হাজরাপু‌রের হা‌বিব বেপারী, স্থানীয় ইউপি মেম্বার গোলাম মওলা ফ‌কির, আব‌ুল বাসার, সুমন বেপারী, রা‌স্তির যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ ফ‌কির, পু‌টিয়ার মোখ‌লেস ফ‌কির, জাহাঙ্গীর আকন, এ‌্যাড. রিয়াদ মোল্লা, ম‌ফিজ তালুকদারসহ স্থানীয় লোকজন।

আয়োজক ইদ্রিস শিকদার বলেন, ইতিহাস আর ঐহিত্যকে ধরে রাখতে নৌকাবাইচের বিকল্প নেই। নৌকাবাইচকে ঘিরে নদের দুইপাড়ে বসে হরেক রকমের দোকান। খাবার ও খেলনাসহ বিভিন্ন দোকানে ক্রেতা-বিক্রেতাদের সরগরম। যা দেখতে নদের দুইপাড়ে ভীড় জমান হাজার হাজার দর্শক। নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আগা‌মি‌তেও এমন উদ্যোগ নেয়া হ‌বে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!