1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আওয়ামীলীগের সমালোচনা করায় বিএনপির ১০ কর্মীকে কুপিয়ে জখম - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে আওয়ামীলীগের সমালোচনা করায় বিএনপির ১০ কর্মীকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১.৫৯ পিএম
  • ৬২৯ জন পঠিত
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

মাদারীপুর সংবাদদাতা।
বিগত আওয়ামীলীগ সরকারের কর্মকা- নিয়ে সমালোচনা করায় বিএনপির ১০ নেতা-কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এঘটনায় দোষীদের বিচারের দাবীতে বুধবার দুপুরে মাদারীপুর সদর থানায় অভিযোগ দিয়েছে ভূক্তভোগিরা। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ বাজারে এঘটনা ঘটে।

ভূক্তভোগি পরিবার ও পুলিশ জানান, দুধখালী ইউনিয়নের এওজ বাজারে একটি চায়ের দোকানে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিগত আওয়ামীলীগ সরকারের নানা কর্মকা- নিয়ে সমালোচনা উঠে। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতা মহসীন আকনের সাথে বিএনপি নেতা শাহীন মুন্সির বাক-বিতা- শুরু হয়। এক পর্যায়ে মহসীন আকন ও তার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসন্ত্র নিয়ে শাহীন মুন্সি ও তার নেতা-কর্মীদের উপর হামলা করে। এতে শাহীন মুন্সি, কামরুল মুন্সি, সেলিম মুন্সি, আনোয়ার মুন্সি, আলম মুন্সি, ইয়াসিন, পান্নু মুন্সি, মারুফ মুন্সি, সাইফুল মুন্সি, রাফিত মুন্সি, জুবায়ের মুন্তিসহ ১০ জন আহত হয়।

পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পান্নু মুন্সির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় সদর থানায় দোষীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এব্যাপারে ভূক্তভোগি জুবায়ের মুন্সি বলেন, ‘আমরা কিছু পরিবার বিএনপি করায় আওয়ামীলীগের নেতা-কর্মীরা কুপিয়ে মারাত্মক জখম করেছে। আমরা এঘটনার বিচার দাবী করি। এরা মাদারীপুরের সাবেক এমপি শাজাহান খানের লোক। এখনো তারা আমাদের ভয়-ভীতি দেখাচ্ছে, যাতে আমরা কোন মামলা না করি।’
তবে ঘটনার পর থেকে দোষীরা এলাকা থেকে কিছুটা গা-ঢাকা দিয়েছে। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ‘ভূক্তভোগিদের লিখিত অভিযোগ পেয়েছি। যারা দোষী তাদের বিষয় ব্যবস্থা নেয়া হবে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!