1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের মানহানী মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মাদারীপুরের মানহানী মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান

  • প্রকাশিত : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪.৩৮ পিএম
  • ৫৯৭ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
মাদারীপুরে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. জামিনুর রহমান মিঠু। এর আগে গত ১৩ আগস্ট তারেক রহমানকে খালাস দেয়া হয়। তবে বিষয়টি নিয়ে শনিবার দুপুরেই গণমাধ্যমে জানান বিএনপির নেতা-কর্মীরা।

এ্যাড জামিনুর রহমান মিঠু জানান, রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মাদারীপুর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বাবুল আকতার ২০১৪ সালের ২২ ডিসেম্বর একটি মানহীন মামলা করেন। পরে মামলার বাদী বাবুল আকতার নিজেই গত ৭ আগস্ট মাদারীপুর জেল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। পরে মাদারীপুর জেলা আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদক এডভোকেট গোলজার আহমেদ চিশতি আদালত শুনানি করলে গত ১৩ আগস্ট ‘সিআর ১১৭৪/১৪, মামলাটি ‘দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউ’-এর ২৪৮ ধারা মতে মামলাটি প্রত্যাহারের অনুমতি প্রদান করা হলে আসামিকে খালাস দেয়া হয়। মামলাটি খালাস প্রদাণ করেন মাদারীপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী।

তিনি আরো বলেন, খালাসের বিষয়টি আগে জানাজানি না হলেও শনিবার গণমাধ্যমে জানানো হয়। এখন আর মাদারীপুর জেলায় তারেক রহমানের বিরুদ্ধে কোন মামলা নেই বলেও তিনি দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!