1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সমকালের সাংবাদিক মোহাম্মদ আলী মৃধা আর নেই - Madaripur Protidin
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

সমকালের সাংবাদিক মোহাম্মদ আলী মৃধা আর নেই

  • প্রকাশিত : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ২.৩৫ পিএম
  • ৫৯০ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
দৈনিক সমকাল পত্রিকার মাদারীপুরের শিবচর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী মৃধা আর নেই। সোমবার রাতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ৪৪ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকাল ১০টায় পাঁচ্চর ক্লাব সিদ্দিকী বাড়ি মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে মাদারীপুর, শিবচর প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি, মৈত্রী মিডিয়া সেন্টার, রাজৈর প্রেসক্লাবসহ জেলা-উপজেলার সাংবাদিকদের মধ্যে গভীর শোক বয়ে যাচ্ছে।

মোহাম্মাদ আলী মৃধা ছিলেন একজন প্রতিবাদী, পরোপকারী, সদালাপী ও অত্যন্ত সজ্জন মানুষ। ৯০’এর দশকে সাংবাদিকতার শুরু থেকেই সংবাদ সংগ্রহের জন্য প্রত্যন্ত এলাকায় ঘুরে বেড়াতেন এই চারণ সাংবাদিক মোহাম্মাদ আলী মৃধা। তিনি ছিলেন একজন পরিশ্রমী ও নিষ্ঠাবান সাংবাদিক। মাদারীপুরেরর সিনিয়র সাংবাদিক এবিএম বজলুর রহমান খান (মন্টু)-এর সম্পাদনায় প্রকাশিত মাদারীপুর বাণী ও দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকায় কাজ দিয়ে শুরু সাংবাদিকতা। সেখানে কাজের মধ্য দিয়ে জেলার সিনিয়র সাংবাদিকদের সাথে পরিচয় ঘটে। সেখান থেকে এক সময় কাজের মূল্যায়নে সাংবাদিকতায় শিবচর প্রতিনিধি হিসেবে যোগ দেন দৈনিক সমকালে। মৃত্যু আগ পর্যন্ত তিনি মাঠের একজন সাংবাদিক ছিলেন।

তার মৃত্যুতে দৈনিক সমকাল পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি সাগর হোসেন তামিম বলেন, ‘একজন সৎ ও আদর্শবান সাংবাদিকতার জলন্ত উদাহরণ ছিলেন মোহাম্মাদ আলী। তিনি তৃণমূল মানুষের দুঃখ-দুদর্শার কথা পত্রিকার পাতায় তুলে ধরতেন। তার এই অকালে চলে যাওয়া সাংবাদিকতার অঙ্গনে একজন নিবেদিত কর্মীকে হারালো। আল্লাহতালা তাকে জান্নাতবাসী করুন, এ দোয়াই করি।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!