1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে প্রস্তাবিত মসজিদ নির্মানের বালু বিক্রির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে, মানববন্ধন - Madaripur Protidin
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

রাজৈরে প্রস্তাবিত মসজিদ নির্মানের বালু বিক্রির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে, মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ২.১৫ পিএম
  • ৫৫৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা:
মাদারীপুরের রাজৈরে প্রস্তাবিত মসজিদ নির্মানের বালু বিক্রির অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানায়, উপজেলার ২৩নং মহেন্দ্রদী মৌজার বিআরএস ১১৫০ নং দাগের মৃত সিরাজুল হক মুন্সির ছেলে ছাইয়াদুল মুন্সির মালিকাধীন ৪শতাংশ জমি এক লাখ সত্তর হাজার টাকায় ক্রয় করেন হরিদাসদী মাতুব্বরবাড়ি (প্রস্তাবিত) মসজিদের সভাপতি। মাদারীপুরের রাজৈর উপজেলা সাব-রেজিস্টার অফিসে ওই ৪ শতাংশ জমি ১৯৩৭নং দলিল মূলে গত চলতি বছরের ১৪ এপ্রিল রেজিষ্ট্রি হয়। এরপর জমিতে বালু ভরাট করেন স্থানীয় মুসল্লিরা। সম্প্রতি প্রস্তাবিত মসজিদের বালু ট্রাকে করে বিক্রি করেন হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম। বাঁধা দিলে মামলা ও হামলার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এরই প্রতিবাদে সোমবার বিকেলে প্রস্তাবিত মসজিদের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। বালু বিক্রি বন্ধের পাশাপাশি এই ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান রেজাউল করিমের বিচার দাবি করেন তারা। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রেজাউল করিমের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় মুসল্লি আব্দুল সামাদ মাতুব্বর, আসাদুল মাতুব্বর, আব্দুল কুদ্দুস মাতুব্বরসহ অনেকেই।
এ ব্যাপারে রাজৈর উপজেলা ভুমি সহকারি কমিশনার তাসফিক সিবগাত উল্লাহ বলেন, স্থানীয় তহলিশদারের মাধ্যমে বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!