1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আওয়ামীলীগের ছেলে ভুলানো গল্প আর কেউ শুনবে না: শহিদুল ইসলাম - Madaripur Protidin
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

আওয়ামীলীগের ছেলে ভুলানো গল্প আর কেউ শুনবে না: শহিদুল ইসলাম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৩.০৫ পিএম
  • ১৬৪৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
আওয়ামীলীগের ছেলে ভুলানোর গল্প আর কেউ বিশ্বাস করছে না। ফলে আগামীতে তাদের ভুলভাল কথা কেউ শুনবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। তিনি বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মাদারীপুরের কুনিয়া ইউনিয়নে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘বর্তমানে ভারতে বসে হাসিনা ফুঁসফাস করছে, তিনি নাকি যে কোন সময় দেশে ঢুকে পড়বেন। আমরাও বলি আপনি আসেন। আমরাও প্রস্তুত আছি। অস্ত্র জমা দিয়েছি, তবে ট্রেনিং কিন্তু জমা দেয়নি। আমরা এমন নেত্রীর দল করি, যে একজন আদর্শবান নেত্রী, যিনি ছেলের নির্মম নির্যাতনের কথা মোবাইলে শুনেও দেশ ছেড়ে যায়নি। আর আপনি একজন পলাতক খুনের মামলার নেত্রী। তাই সাবধান করছি, আর ফুঁসফাঁস করবেন না।’

কেন্দ্রীয় কৃষকদলের এ নেতা আরো বলেন, ‘আওয়ামীলীগ মনে করেন, দক্ষিণাঞ্চলের সবাই তাদের দল করে। আমি তো তাদের কোন নেতা-কর্মী দেখি না। রাতের বেলায় ভোট করলে সবই আওয়ামীলীগ মনে হয়। তাদের একজন নাকি দেবতা, পীর। সে তো মরে গেছে। বাকিরা তো ঠিক জায়গাই আছে। তাদের জেলেই থাকার কথা। তারা যেভাবে নির্বিচারে মানুষ খুন করেছে, তাদের তো সেই জায়গাই থাকার কথা।’

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্ত্রীয় যুব মহিলা দলের যুগ্মা সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। মাদারীপুর জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খানের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহবায়ক এ্যাড. অলিউর রহমান দর্জি। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. জামিনু রহমান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। আলোচনা সভা শেষে অর্ধশক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!