1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন - Madaripur Protidin
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মাদারীপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৬.২৮ পিএম
  • ৬৭৪ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।॥
জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সকল ধরণের কোটা বাতিলের দাবীতে মাদারীপুরে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মাদারীপুর শহরে শকুনি লেকেরপাড়ে সমন্বিত সরকারি অফিস ভবনের সামনে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।

মাদারীপুর আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সুপারিশ প্রত্যাহার ও সকল উপসচিব পদে কোটা পদ্ধতি অবিলম্বে বাতিল করে প্রশাসনের সকল স্তরে মেধা ভিত্তিক নিয়োগ দিতে হবে। এই দাবী দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদারীপুরের উপ-পরিচালক ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মাদারীপুরের যুগ্ম-আহবায়ক সন্তোষ চন্দ্র চন্দ, মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক বেদানন্দ হালদার, মাদারীপুর সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান কামাল আহমেদ, সদর হাসপাতালের চিকিৎসক সালাউদ্দন আহমেদ, ডা. অখিল চন্দ্র সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন মজুমদারসহ অন্যান্য দফতরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!