1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মাদারীপুরে জামায়াত সেক্রেটারী - Madaripur Protidin
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

শেখ হাসিনা ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মাদারীপুরে জামায়াত সেক্রেটারী

  • প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ৬.৩২ পিএম
  • ৫৭৪ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
সব ধরণের খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। তিনি বর্তমানের ভারতে বসেও ষড়যন্ত্র করছেন। আসলে যেখানের মাল সেখানেই তো থাকবেন। অল্প দিনের মধ্যেই তাকে দেশে এনে ফাঁসির মঞ্চে দাড় করানো হবে। এখন মঞ্চ তৈরির প্রস্তুতি করা হচ্ছে বলে দাবী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি সোমবার বিকেলে মাদারীপুর লেকপাড় স্বাধীনতা অঙ্গনে জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো, দ্রুত নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করুন। ১০ থেকে ১৫টি সংস্কার কমিশন গঠণ করা হয়েছিল, তারা ১৫ জানুয়ারীর মধ্যে সরকারের কাছে তাদের সুপারিশ দিবেন। সেখান থেকে গুরুত্ব বিবেচনায় সংস্কার করা হবে। অনেকেই বলছে, সংস্কার দরকার নেই, সেটা সঠিক না। কারণ সংস্কার না হলে সেই হাসিনা মার্কা নির্বাচন আবারও হবে। তাহলে এতো রক্ত বিফলে যাবে। তাই নির্বাচন, পুলিশ বাহিনী, সংবিধান, জুডিশিয়ারী এসব সংস্কার করে নির্বাচন দিন।

এসময় জামায়াতের সেক্রেটারী বিগত দিনে শেখ হাসিনার আমলে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের খুন গুন হত্যার বিচার দাবী করে বলেন, অনেক নেতা-কর্মীকের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে হাসিনা। এখন তার জন্যে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। তাকে ভারত বাঁচাতে পারবে না।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীন মাওলানা মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এএইচ এম হামিদুর রহমান আজাদ। এসময় বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও জেলা থেকে হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!