1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে থানা কর্তৃক জমি দখল করার প্রতিবাদে মানববন্ধন - Madaripur Protidin
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

মুকসুদপুরে থানা কর্তৃক জমি দখল করার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৭.৫৯ পিএম
  • ৫৩১ জন পঠিত

মুকসুদপুর (গোপালগঞ্জ)সংবাদদাতা।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চন্ডিবরদী মৌজার সিএস ১০৬৯ নং দাগের ৭৯ শতাংশ জমি মুকসুদপুর থানা কর্তৃক বেআইনি ভাবে দখল করে মার্কেট নির্মানের অভিযোগ এনে ভুক্তভোগী মালিক পক্ষের লোকজন মানববন্ধন করেছে । মঙ্গলবার সকালে মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়ে মালিক পক্ষ এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এ মানববন্ধন কর্মসূচীতে ভুক্তভোগী জমির মালিকেরা অংশগ্রহন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভুক্তভোগী শরিফুল রোমান, পৌরসভার সাবেক মেয়র মোঃ সাজ্জাদ করিম মন্টু।
এ সময় পৌরসভার সাবেক মেয়র মোঃ সাজ্জাদ করিম মন্টু বলেন, ২০০৭ সালের ২০ এপ্রিল ওয়ান ইলেভেন সরকার আমাদের কিছু লোককে আটক করে এই জমি থেকে উচ্ছেদ করা হয়। এই জমিতে প্রায় ২’শ মালিক আছে। আমরা অসহায় মানুষ। এই জায়গাটি অবৈধভাবে তারা দখল করেছে। আমরা আমাদের জায়গা ফেরৎ চাই। আমরা উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক মহোদয়ের নিকট এ বিষয়ে স্মারকলিপি প্রদান করবো। তবে থানার নামে বিজ্ঞ আদালতে রেকর্ড সংশোধনী একটি মামলা চলমান রয়েছে। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা আমাদের বাউন্ডারীর মধ্যেই আছি । আমরা কারো জমি দখল করিনি ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!