1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ডাসারে হাত পা বাঁধা মরদেহ উদ্ধার - Madaripur Protidin
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

ডাসারে হাত পা বাঁধা মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ৬.২৩ পিএম
  • ৫৯৮ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের ডাসারে মো. আজিজ হাওলাদার-(৬০) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার ধামূসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাসের গ্রামীন সড়কের ওপর থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। তবে পাওনা টাকা ফেরত চাওয়ায় ব্যবসায়ী আজিজ হাওলাদারকে হত্যা করা হয়েছে বলে দাবী করেছেন নিহতের পরিবার।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামের রহিম উদ্দীন হাওলাদারের ব্যবসায়ী ছেলে আজিজ হাওলাদার প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকেলে তার দোকান খোলার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বেড় হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। পরে আজ শনিবার সকালে স্থানীয় লোকজন নিহতের গ্রামের একটি গ্রামীন সড়কের উপরে আজিজ হাওলাদারের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।

নিহতের স্ত্রী সাহিদা বেগম কান্না জরিত কণ্ঠে বলেন, আমার স্বামী স্থানীয় বেশ কিছু লোকজনের কাছে টাকা পায়। আমাদের ধারনা ওই পাওনা টাকা ফেরত চাওয়ায় কেবা-কাহার তাকে হত্যা করে ফেলে রেখেছে। তাই আমরা হত্যাকারীদের বিচার চাই।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তবে ওই ব্যবসায়ীর সঙ্গে অনেকের টাকা পয়সার লেনদেন রয়েছে বলে পরিবার জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!