1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রাচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মাদারীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রাচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৬.১০ পিএম
  • ৫৭৬ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহিম মুরাদ সরদারের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় সাধারন জনগণ ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু তাহের হাওলাদার, বিএনপি নেতা তারা মিয়া সরদার, যুুবদল নেতা আসিফ সরদার, আবু সায়েম আতিক সরদার, আরিফ মীর, এনামুল মীর, বাবুল হাওলাদার ও সুজনসহ প্রায় দুই শতাধীক নেতা-কর্মীরা। এদিকে বিক্ষোভকারী নেতা-কর্মীরা অপপ্রচারকারীদের দৃষ্টামূলক শাস্তির দাবি করেন।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহিম মুরাদ সরদার বলেন, আমি দলের দুর্দিনে প্রায় ১৫ বছর সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। তাই আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য ও সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে বর্তমানে কিছু লোকজন আমার বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে মিথ্যা অপপ্রচার করে আসেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!