1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
লিবিয়া -ইটালী গেম ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে রাজৈরের আরও ২ যুবকের মৃত্যু। নিখোঁজ অনেকে। - Madaripur Protidin
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

লিবিয়া -ইটালী গেম ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে রাজৈরের আরও ২ যুবকের মৃত্যু। নিখোঁজ অনেকে।

  • প্রকাশিত : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৯.১১ এএম
  • ৫৪১ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) ।
মাস পার না হতেই লিবিয়া হয়ে ইটালী যাওয়ার সময় ভূমধ্যসাগরে মাদারীপুরের রাজৈরের ২ যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অনেকে। নিহতরা হল উপজেলার শাখার পাড় গ্রামের সিদ্দিক মাতুব্বরের ছেলে নাসির মাতুব্বর (৩৫) এবং চরমস্তফাপুর গ্রামের আবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (১৯)। নিখোঁজদের পরিচয় জানা যায়নি। গত ফেব্রুয়ারী মাসে শুধু মাত্র রাজৈর উপজেলারই ২০ থেকে ২৫জন মারা গিয়েছিল। কোন রকমে বেঁচে ফিরে আসার মধ্যে থেকে কয়েকজন সুমন ও নাসিরের মৃত্যুর খবর পরিবারের কাছে শনিবার জানায়। এসময় পরিবারে কান্নায় এলাকায় শোকের শায়া নেমে আসে ।

শনিবার সরেজমিনে গেলে নিহতের পরিবার ও এলাকাবাসী জানাযায়, ভাগ্যের চাকা ঘোরানোর আশায় লিবিয়া হয়ে ইটালী যাওয়ার উদ্যেশ্যে গত ৮ ফেব্রুয়ারী বাড়ী থেকে বের হয়েছিল রাজৈর উপজেলার চরমস্তফাপুর গ্রামের সুমন হাওলাদার। পাশ্ববর্তী শাখারপাড় গ্রামের দালাল আরিফের সাথে ১৭ লক্ষ টাকা চুক্তি হয়েছিল। সে মোতাবেক ৩ মার্চ দিবাগত রাতে লিবিয়া থেকে গেম দিয়েছিল তাদের। কিন্তু বিধিবাম। বোট ফেটে নির্মম মৃত্যু হয় তার।
সুমনের দুলাভাই আলআমিন বাঘা জানায়, ১৭ লক্ষ টাকা চুক্তিতে আরিফ দালালের মাধ্যমে পাঠানো হয়েছিল। ৩ মার্চ দিবাগত রাতে তাদের গেম দেওয়ার খবর পাই। তার ২ দিন পর শুনি সুমনের কোন খবর নেই।

সুমনের খালা জানায়, সুমনের ২টি ভাইপাগল, মামারা গেছে ১০ বছরআগে। বাবা সুমনের খবর শুনে অসুস্থ হয়ে পরেছে। তার স্যালাইন চলছে। এখন এদের পরিবারের কিহবে? আমরা গরীব মানুষ। ওর লাশটা দেশে নিয়ে আসার জন্য সরকারের কাছে দাবি জানাই।

অপরদিকে একই উপজেলার শাখারপাড় গ্রামের নাসির মাতুব্বর নওগা জেলার দিপু দালালের মাধ্যমে ১৬ লক্ষ টাকা চুক্তিতে ইটালী যাওয়ার উদ্যেশ্যে ২০ দিন আগে বাড়ী থেকে বের হয়েছিল। গত ৪ মার্চ তাদের গেম দিয়েছিল। কিন্তু ভাগ্যর নির্মম পরিহাস। ২ ঘন্টা বোটচলার পর ইঞ্জিনে আগুন ধরে যায়। এ ঘটনায় নাসিরের মৃত্যুর খবর আসে পরিবারের কাছে।

নাম প্রকাশ না করার শর্তে নাসিরের বোন জানায়, আমাদের কোন অভিযোগ নেই, আমার ভাইয়ের হায়াত এপর্যন্তই ছিল। দালালরা তাকে স্পেশাল বোটে ডাবল ইঞ্জিন দিয়ে পাঠিয়েছিল। ভাগ্যে নেই।
রাজৈর থানারওসি মোঃ মাসুদ খান জানান, এ ধরনের ঘটনাঅহরহ ঘটছে। এ ব্যাপারে যারা অভিযোগ করছে তাদের অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!