1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ২২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। - Madaripur Protidin
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রাজৈরে ২২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২.৫৮ পিএম
  • ৬৭০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে ২ হাজার ২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জাচ্চু শেখকে (৩৫) গ্রেফতার করেছে রাজৈর থানার পুলিশ। রোববার (১৬ মার্চ) বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ঘোষালকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাচ্চু ওই গ্রামের মৃত আলেপ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন জাচ্চু শেখ। রোববার গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানা পুলিশের একটি টিম টেকেরহাট বন্দর এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী জাচ্চুকে ২ হাজার ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে মাদারীপুরের রাজৈর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তার কাছে থেকে ২ হাজার ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!