1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বিয়ের ২৪ ঘন্টা না যেতেই পৃথিবী ছেড়ে বিদায় নিলো গৃহবধু কলি - Madaripur Protidin
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মাদারীপুরে বিয়ের ২৪ ঘন্টা না যেতেই পৃথিবী ছেড়ে বিদায় নিলো গৃহবধু কলি

  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫, ১১.০৮ এএম
  • ৭১৬ জন পঠিত

মাদারীপুর ॥
মাদারীপুরে বিয়ের ২৪ ঘন্টা যেতে না যেতেই পৃথিবী থেকে বিদায় নিলো গৃহবধু কলি আক্তার (২২)। আজ (৪মে) রবিবার দুপুরে তার দাফন স¤পন্ন হয়েছে। অকালে কলির মৃত্যুতে পরিবারের সদস্যদের কান্নায় ভারি হয়ে উঠেছে পরিবেশ। আদরের সন্তানের এমন অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। প্রতিবেশিরাও বাকরুদ্ধ। সংবাদ পেয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বহু স্বজন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামের মৃত রকমান মাতুব্বরের ছেলে কাতার প্রবাসী আসলাম মাতুব্বরের (৩১) সাথে বিয়ে হয় একই এলাকার সালাম খা’র মেয়ে কলি আক্তারের (২২)। তাদের কোলজুড়ে আসে এক পুত্র সন্তান। কিন্তু পারিবারিক কলহের জেরে দেড় মাস আগে আসলামের সাথে কলির ছাড়াছাড়ি হয়। এরপর এক বছরের আইয়ানকে নিয়ে বাবার বাড়িতে চলে যায় কলি আক্তার। শুক্রবার দুপুরে কলির সাথে পারিবারিকভাবে পূণরায় বিয়ে হয় বাবার বাড়ির প্রতিবেশি মান্নান খার ছেলে আলী খা’র (৩০) সাথে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে কলির সাবেক শ্বশুর বাড়ির লোকজন। শনিবার সকালে আসলামের পরিবারের সদস্যরা কলির কোল থেকে তার আড়াই বছরের পুত্রকে সন্তানকে জোড়পূর্বক ছিনিয়ে নেয় সাবেক স্বামীর লোকজন। এই কষ্ট সইতে না পেরে সন্ধ্যার কিছু সময় পরে ঘরের ভেতর গিয়ে গলায় ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করে কলি। পরে ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করা হয় কলির মরদেহ। এই আত্মহত্যার ঘটনায় আসলাম ও তার পরিবারের সদস্যদের বিচার দাবির পাশাপাশি কলির পুত্র সন্তানকে নানা-নানীর কাছে ফেরত দেয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।

নিহত কলির বাবা সালাম খাঁ বলেন, ‘মেয়ের অশান্তির কারণে প্রথম বিয়ে ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ের খবরে পরিকল্পিতভাবে আমার নাতীকে ছিনিয়ে নেয় আসলামের লোকজন। আমার নাতীতে জোড়পূর্বক তুলে নিয়ে যাবার ঘটনা আমার মেয়ে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এখনো অভিযুক্তদের কাউকে আটক করা সম্ভব হয়নি।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!