1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গৃহবধূর খাটের নিচ থেকে বের করার ভিডিও ভাইরাল - Madaripur Protidin
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

মাদারীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গৃহবধূর খাটের নিচ থেকে বের করার ভিডিও ভাইরাল

  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫, ৭.৫৫ পিএম
  • ১৩৭৬ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরের ডাসারে মো. জহিরুল ইসলাম (২৯) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে এক গৃহবধুর খাটের নিচ থেকে উদ্ধার করেছেন তার স্বামী। এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। জহিরুল ইসলাম ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করে আসছেন। আজ বুধবার বিকেলে ওই ছাত্রলীগ নেতার ভিডিও ভাইরালের ঘটনার তথ্য নিশ্চিত করেছেন একাধিক ফেসবুক ব্যবহারকারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম পরকীয়া প্রেমের সম্পর্কের সূত্র ধরে সম্প্রতি এক গৃহবধূর বসতঘরে প্রবেশ করেন। এই ঘটনা জানতে পেরে ওই গৃহবধূর স্বামী বাড়িতে এলে ছাত্রলীগ নেতা জহিরুল খাটের নিচে লুকিয়ে পড়েন। পরে ওই গৃহবধূর স্বামী তাকে খাটের নিচ থেকে টেনে বের করেন এবং ঘটনাটি ভিডিও করে রাখেন। পরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন এলাকাবাসী বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার পরকীয়ার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ছাত্রলীগ নেতাকে এক গৃহবধুর খাটের নিচ থেকে বের করছেন তার স্বামী।
অভিযুক্ত জহিরুল ইসলাম বলেন, আমার এক কলিগের ইনভাইটেশনে ওই গৃহবধূর ঘরে দাওয়াত খেতে গিয়েছিলাম। সেখানে আমি হ্যারেজমেন্টের শিকার হয়েছিলাম। তবে খাটের নিচে কেনো লুকিয়েছিলেন?’ এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি ওই ছাত্রলীগ নেতা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!