1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর দারুস সালাম থেকে অজ্ঞান পার্টি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪; চেতনাশক ঔষধসহ অন্যান্য দ্রব্যাদি উদ্ধার। - Madaripur Protidin
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

রাজধানীর দারুস সালাম থেকে অজ্ঞান পার্টি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪; চেতনাশক ঔষধসহ অন্যান্য দ্রব্যাদি উদ্ধার।

  • প্রকাশিত : শনিবার, ৭ জুন, ২০২৫, ১২.২৮ পিএম
  • ৫৪০ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪; অজ্ঞানের কাজে ব্যবহৃত চেতনাশক ঔষধসহ অন্যান্য দ্রব্যাদি উদ্ধার।

র‌্যাব জানান, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিলগ্ন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারক ও অজ্ঞান পার্টি চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ এবং সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ৩ জুন মধ্যরাতে রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞানের কাজে ব্যবহৃত চেতনাশক ঔষধ ও অন্যান্য দ্রব্যাদি উদ্ধারসহ অজ্ঞান পার্টি চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলো মোঃ বাদল শেখ (৪২), জেলা-মানিকগঞ্জ, মোঃ রেজাউল করিম @ খসরু (৩৪), জেলা-নাটোর ও মোঃ শরীফুল ইসলাম (৪৬), গাইবান্ধা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা অজ্ঞান পার্টি চক্রের সক্রিয় সদস্য মর্মে স্বীকারোক্তি প্রদান করে। এই চক্রটি দীর্ঘদিন ধরে চক্রের অন্যান্য সদস্যদের যোগসাজশে যাত্রীর ছদ্মবেশে দূর পাল্লার বিভিন্ন পরিবহনে উঠে সাধারণ যাত্রীদের সাথে সখ্যতা গড়ে তোলে কৌশলে চেতনানাশক ঔষধ মিশ্রিত বিস্কুট, কোমল পানীয় পান করিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বিপুল সংখ্যক যাত্রী গাবতলী বাসস্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে বিধায় তারা সাধারণ যাত্রীদের চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুট করার উদ্দেশ্যে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিলো।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীদের পিসিপিআর পর্যালোচনায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডিএমপির দারুস সালাম থানা, পাকশী রেলওয়ের পোড়াদহ রেলওয়ে থানা, কুষ্টিয়ার মিরপুর থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!