1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সততা স্টোর উদ্বোধন  - Madaripur Protidin
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত

মাদারীপুরে সততা স্টোর উদ্বোধন 

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ২.২৩ পিএম
  • ৫০৮ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আছমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজে পৃথক দুটি সততা স্টোর সোমবার দুপুরে উদ্বোধন করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজনে এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মাদারীপুরের সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মাদারীপুরের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান, উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আজমল হুদা ঢালী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মনজুর হোসেন, আছমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ন কবির, চরমুগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন হাওলাদার, সহকারী প্রধান শিক্ষক রুমানা বিনতে জাইর, আছমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মনিমোহন বৈদ্য, চরমুগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মাদারীপুরের সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান বলেন, স্কুল জীবন থেকেই যাতে শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়, নিষ্ঠার অভ্যাস গড়ে ওঠে তার জন্যই দুদকের পক্ষ থেকে স্কুলে সততা স্টোর চালু করা হয়েছে।

এখানে শিক্ষার্থীরা নির্দিষ্ট দাম দিয়ে নির্দিষ্ট পন্য ক্রয় করে একটি নির্দিষ্ট স্থানে টাকা রেখে যাবে। বাহিরের দোকান থেকে পন্য ক্রয় করলে মালিকের কাছে টাকা দিতে হয়। এখানে কোন মালিক নেই। শিক্ষার্থীদের সততার একটি পরীক্ষা। আমি আশা করি সকল শিক্ষার্থী নির্দিষ্ট পন্য ক্রয় করে সমপরিমান টাকা নির্দিষ্ট স্থানে রেখে যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!