1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার সাভার অপহরন মামলার প্রধান আসামী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

ঢাকার সাভার অপহরন মামলার প্রধান আসামী গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১.০৩ পিএম
  • ৪৩৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-০৪ ,সিপিসি-২ নবীনগর ক্যাম্প, সাভার কর্তৃক ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকা থেকে অপহরন মামলার অন্যতম প্রধান আসামী গ্রেফতার করেছে।

র‌্যাব জানায়, র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-০৪ ,সিপিসি-২, নবীনগর সাভার কতৃক ৬ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের যৌথ আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর এলাকা হতে অপহরন মামলার অন্যতম প্রধান আসামী মোঃ হৃদয় খান(২৪) পিতাঃ মৃত সুলতান হাওলাদার সাং-কলিকাপুর, থানা ও জেলা পটুয়াখালা’কে গ্রেফতার করা হয় ।

ঘটনার বিবরণে জানা যায়, ১ এপ্রিল সন্ধ্যার দিকে ৩/৪ জন অজ্ঞাত আসামীরা ভিকটিমকে বর্ণিত ঘটনাস্থল তাহার বসত ঘরের সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ডিবি অফিসে নিয়া যাচ্ছি বলে সুকৌশলে মোটরসাইকেলে উঠিয়ে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে বাদী ও অন্যান্য স্বাক্ষীগণ ডিবি অফিস ও থানায় গিয়া যোগাযোগ করলে তারা এই বিষয়ে কিছু জানে না বলে জানালে ভিকটিমের ভাগ্নী বাদী হয়ে অজ্ঞাত নামা ৩/৪ জন আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, যা পটুয়াখালী সদর থানার মামলা নং-০২ তারিখঃ ০৩/০৪/২০২৫, ধারা- ১৭০/৩৬৪/৩৮৫/৩৪ পেনাল কোড।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা জেলার সাভার থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!