1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে তিনটি আসনে লড়বেন ২৭ প্রার্থী - Madaripur Protidin
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান মাদারীপুর ও রাজৈরে নিম্নমানের খাবার সরাবরাহের অভিযোগ।মাদারীপুর সদরে টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ,: তদন্ত কমিটি গঠন। মাদারীপুরে এলপিজি গ্রাসের কৃত্রিম সংকট , বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার । প্রভাব পড়ছে খুচরা বিক্রেতাদের উপর। মাদারীপুরে সড়কের গাইডওয়াল নির্মানে নিম্ন মানের কাজের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মাদারীপুর জেলায়  কর্মরত সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা রাজৈরে  জুয়া খেলায় বাধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত

মাদারীপুরে তিনটি আসনে লড়বেন ২৭ প্রার্থী

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১.২১ এএম
  • ২৬৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের ৩টি আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ২৭ জন সোমবার বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
জানা যায়, মাদারীপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির নাদিরা আক্তার,   জামায়াতের সরোয়ার হোসেন মৃধা, ইসলামী আন্দোলনের আকরাম হোসেন, জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম মিন্টু, বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমেদ হানজালা, গণঅধিকার পরিষদের রাজিব মোল্লা, লেবার পার্টির হাফিজুর রহমান, কমিউনিস্ট পার্টির আব্দুল আলী, স্বতন্ত্র হিসেবে সাজ্জাদ হোসেন সিদ্দিকী, কামাল জামান মোল্লা ও ইমরান হোসেন। এ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ফরম কিনেছিলো ১৩ জন।
মাদারীপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলনের আলী আহমাদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সোবাহান, জাতীয় পার্টির মো. মহিদুল ইসলাম (মুহিত হাওলাদার), কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার, সমাজতান্ত্রিক দল বাসদের দিদার হোসেন, স্বতন্ত্র হিসেবে মিল্টন বৈদ্য, শহিদুল ইসলাম খান, মুহা. কামরুল ইসলাম সাঈদ আনসারী ও মো. রেয়াজুল ইসলাম। এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১০ জন প্রার্থী। তবে মনোনয়নপত্র কিনেছিলেন ১৪ জন।
এছাড়া মাদারীপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আনিসুর রহমান, জামায়াতের মো. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের আজিজুল হক, বাসদ এর আমিনুর ইসলাম, সুপ্রীম পার্টির নিতাই চক্রবর্তী, স্বতন্ত্র হিসেবে আসাদুজ্জামান পলাশ। এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ৬ জন প্রার্থী। তবে মনোনয়নপত্র কিনেছিলেন ১০ জন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্রিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সকলের সহযোগিতা করতে হবে। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জাচাই বাছাই করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!