1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজৈরের টেকেরহাট বন্দরের মহাজনপট্রিতে সন্ত্রাসী হামলা । ১০ ব্যবসায়ী আহত । দোকানপাট ভাংচুর ও লুটপাট। বিচারের দাবিতে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল । - Madaripur Protidin
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজৈরের টেকেরহাট বন্দরের মহাজনপট্রিতে সন্ত্রাসী হামলা । ১০ ব্যবসায়ী আহত । দোকানপাট ভাংচুর ও লুটপাট। বিচারের দাবিতে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ।

  • প্রকাশিত : রবিবার, ২১ মার্চ, ২০২১, ৪.০৫ পিএম
  • ১৫০৬ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মহাজনপট্রিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী হামলা চালায় এক দল হামলাকারী । এ হামলায় কমপক্ষে ১০ জন ব্যবসায়ী আহত হয়েছে । গুরুতর আহত ৩ জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এসময় হামলাকারীরা দোনপাটে ভাংচুর ও লুটপাট চালায় । রোববার সকাল ১০টার সময় এ ঘটনা ঘটে । এ হামলার সুষ্ঠু বিচারের দাবিতে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছে। পরে পৌর মেয়র নাজমা রশীদ ও ওসি শেখ সাদিক ২৪ ঘন্টার মধ্যে বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা দোকান খুলতে সম্মত হয়।
টেকেরহাট বন্দরের ব্যবসায়ীরা জানায়, রোববার সকাল ১০টার দিকে উপজেলার টেকেরহাট বন্দরের মহাজনপট্রির আদি মা লক্ষী ভান্ডারের মালিক শ্যামল কুন্ডুর সাথে পার্শ্ববর্তী টেকেরহাট পূর্ব সরমঙ্গল গ্রামের অটোচালক ওসমানের অটোভাড়া নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতি হয় । পরে অটোচালক ওসমান খাঁ তার এলাকায় গিয়ে ২০/২৫ কিশোারকে নিয়ে এসে ব্যবসায়ীদের উপর অতর্কিতে হামলা চালিয়ে দোকানপাট ভাংচুর ও লুটপাট করে । এসময় কমপক্ষে ১০ জন ব্যবসায়ী আহত হয় । এসময় হামলা ঠেকাতে গিয়ে নিরীহ ব্যবসায়ীরাও মারধোরের শিকার হন। মারাতœক আহত আশিক ফকির (২৫), রুবেল শাহরিয়ার (৩০) ও শ্যামল কুন্ডুকে (৫০) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয় । পরে ব্যবসায়ীরা হামলাকারীদের বিচারের দাবিতে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করে । এ সময় রাজৈর পৌর যুবলীগের সভাপতি সোহেল খান এবং রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম ব্যবসায়ীদের সাথে একাত্বত্া ঘোষনা করে। খবর পেয়ে রাজৈর পৌর মেয়র নাজমা রশীদ ও ওসি শেখ সাদিক ঘটনাস্থলে এসে ২৪ ঘন্টার মধ্যে বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা দোকান খুলতে সম্মত হয়। ফলে দুরদুরান্ত থেকে আসা ক্রেতারা চরম ভোগান্তির শিকার হয় ।
টেকেরহাট বণিক সমিতির সাধারন সম্পাদক কেরামত ফকির জানান, এ হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। মেয়র ও ওসি আমাদের ২৪ ঘন্টার মধ্যে বিচারের আশ্বাস দিয়েছেন। এরপর আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহন করব।
রাজৈর থানার ওসি শেখ সাদিক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ ব্যাপারে ব্যবসায়ীরা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে আইনী ব্যবস্থা নেয়া হবে। ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!