1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের উখিয়া থেকে ৭,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ

কক্সবাজারের উখিয়া থেকে ৭,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ৫.৪৮ পিএম
  • ৪৬১ জন পঠিত

অফিস রিপোর্ট কক্সবাজার জেলার উখিয়া থানাধীন উখিয়ারঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৭,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র্র‌্যাব জানায়, এর ধারাবাহিকতায় র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ বালুখালী উখিয়ারঘাট বন বিট কার্যালয় এর সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ২৩জুন উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। মোহাম্মদ খলিল (২৫), এফসিএন-১৬৫১৭৭, পিতা-আব্দুস সালাম, মাতা-গোলতাজ, ক্যাম্প- ২, ব্লক-ডি ৪, সাং-কুতুপালং, ইউপি-রাজাপালং, ২। মোঃ রিয়াজ (২৫), পিতা-ইলিয়াস, মাতা-খালেদা খাতুন, ক্যাম্প ৮-ই, ব্লক বি-৩৩, ৩। মোহাম্মদ হোছন (১৮), পিতা-মৃত দীল মোহাম্মদ, মাতা-ছবুরা খাতুন, ক্যাম্প ৮-ই, ব্লক-৭৬, উভয় সাং-বালুখালী, ইউপি-পালংখালী, সর্বথানা-উখিয়া, জেলা-কক্সবাজারদেরকে ধৃত করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৭,৯৫০ (সাত হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!