1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
  ভাঙ্গা ও   রাজৈর উপজেলার ২০ গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী    সংঘর্ষে আহত-অর্ধশতাধিক। ৩০ রাউন্ড গুলি, ৬টি সাউন্ট গেনেট নিক্ষেপ। পুলিশ মোতায়েন। - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ

  ভাঙ্গা ও   রাজৈর উপজেলার ২০ গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী    সংঘর্ষে আহত-অর্ধশতাধিক। ৩০ রাউন্ড গুলি, ৬টি সাউন্ট গেনেট নিক্ষেপ। পুলিশ মোতায়েন।

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুন, ২০২১, ৭.২৬ পিএম
  • ৪৯৬ জন পঠিত

খোন্দকার আবদুল মতিন, টেকেরহাট (মাদারীপুর)  তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের রাজৈর উপজেলার ২০গ্রামবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনা ঘটে। শুক্রবার সকাল দুই উপজেলার সীমান্ত বর্তী আমিজনগর মোড়া এলাকায় প্রায় ৩ ঘন্টা ব্যাপী সংঘর্ষে কমপক্ষে অর্ধ শতাধিক গ্রামবাসী আহত হয়। সংঘর্ষে গুরুতর আহতদেরকে ভাঙ্গা, ফরিদপুর ও রাজৈর, মাদারীপুরের ৪টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেক আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে। সংবাদ পেয়ে ভাঙ্গা ও রাজৈর থানা পুলিশ এবং মাদারীপুর থেকে র‌্যাব-৮ ঘটনাস্থলে পৌছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এসময় আইন শৃংখলা বাহিনী প্রায় ৩০ রাউন্ড গুলি, ৬টি সাউন্ট গেনেট নিক্ষেপ করে।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের অটো মেকানিক আক্কাচের নিকট থেকে ৪ হাজার টাকার বিনিময়ে রাজৈর উপজেলার চরসারিস্তাবাদ গ্রামের জাহাঙ্গির মেকানিক সপ্তাহ খানিক আগে একটি চার্জিং মেশিন ক্রয় করে। তারা ২জনই অটো মেকানিক । ২ উপজেলার মধ্যে খালের এপাড় ও ওপাড় পাশাপাশি মেকানিকের দোকান রয়েছে। এরপর থেকে ওই চাজিং মেশিনটি আক্কাচ জাহাঙ্গিরকে দেই দিচ্ছি বলে ঘুরাইতে থাকে। এই নিয়ে তাদের ২জনের মধ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্য্যায় হাতাহাতি-মারামারি হয়। শুক্রবার সকালে ভাঙ্গা উপজেলাবাসীর আমিজনগর মোড়া এলাকায় স্থানীয় মাদবররা পাশেই রাজৈর উপজেলার চরসারিস্তাবাদ বাজারের মাদবরদের নিকট গতকালের ঘটনার বিচার চাইতে যাই। তখন চরসারিস্তাবাদের মাদবররা আমিজনগর মোড়া এলাকার মাদবরদের অপমান করে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তখনই খালের দুই পাড়ের দুই থানার প্রায় ২০ গ্রামবাসীরা দুই ভাগে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র, ঢাল, সরকি, টেটা, ইট পাটকেল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। প্রায় ৩ ঘন্টা ব্যাপি থেমে থেমে এই সংঘর্ষ চলতে থাকে। এসময় সুবিধাবাদী লোকজন দুই পাড়ের বাজারের বেশ কয়েকটি দোকান ভাংচুর ও লুঠপাট করে মালামাল নিয়ে যায়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের প্রায় অর্ধ শতাধিক গ্রামবাসী আহত হয়। এসময়ে পুলিশ ৩০ রাউন্ড গুলি, ৬টি সাউন্ট গেনেট নিক্ষেপ করে। পুলিশ প্রশাসনের পাশাপাশি দুই ইউপি চেয়ারম্যান সহায়তায় পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন। এলাকাবাসী সুত্রে আরও জানা যায়, যেহেতু ২ থানার মধ্যে অনেক বড় মারামারি ঘটনা। সেহেতু স্থানীয় ভাবে শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি মিমাংসা করা হবে বলে জানা যায়।

এব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান জানান, আমরা ও রাজৈর থানা পুলিশ খবর পাওয়ার সাথে
সাথে ঘটনাস্থলে পৌছিয়ে ২ সাইড থেকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করি। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে আমরা ৩০ রাউন্ড গুলি ও ৬টি সাউন্ট গেনেট নিক্ষেপ করে গ্রামবাসীকে চত্র-ভঙ্গ করে দেই। কাউকে আটক করা হয় নাই। আর এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা নিব। রাজৈর থানার ওসি(তদন্ত) আনোয়ার হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে  পরিস্থিতি শান্ত আছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!