1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বরগুনার বামনায় র‌্যাবের হাতে একজন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ

বরগুনার বামনায় র‌্যাবের হাতে একজন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১, ৩.১৭ পিএম
  • ৫২১ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ  র‌্যাব   -৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ২৫জুন একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনা জেলার বামনা থানাধীন পশ্চিম বলইবুনিয়া সাকিনস্থ মোঃ রফিকুল ইসলাম(৩৮) এর বসত বাড়ির উত্তর পাশের্^ আনোয়ার জমাদ্দার এর কথিত জমির উপর মোঃ রফিকুল ইসলাম সহ কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার  মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে  উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত  হলো মোঃ রফিকুল ইসলাম (৩৮), পিতা- মৃত সিরাজুল হক, সাং-পশ্চিম বলইবুনিয়া, ৫নং ওয়ার্ড, থানা-বামনা, জেলা-বরগুনা। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে পেশায় সে একজন কৃষক হলেও গাঁজাই তারদের প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৪৪০ (চারশত চল্লিশ) গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। কথিত গাঁজার অবৈধ বাজার মূল্য অনুমান ২৮,৫০০/- (আটাশ হজার পাঁচশত) টাকা। ধৃত আসামী এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার বামনা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে বরগুনা জেলার বামনা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!