1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে আধিপত্য বিস্তারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনায় ৯৯জন নামীয় ও আরও ৯০০/১০০০জনকে অজ্ঞাত আসামী করে পুলিশের মামলা। ১২জন গ্রেফতার - Madaripur Protidin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫ রাজৈরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান। ৬ দোকানীর বিরুদ্ধে মামলা। দুই দোকানীকে দুইলক্ষ টাকা জরিমানা। এক অভিযোগকারিকে ২৫ হাজার তাৎক্ষনিকভাবে বুঝিয়ে দেয়া হয়। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা। হেলপার নিহত ও দুই চালক আহত। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের হামলা প্রতিবাদে মাদারীপুরে উদীচীর মানববন্ধন মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা

রাজৈরে আধিপত্য বিস্তারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনায় ৯৯জন নামীয় ও আরও ৯০০/১০০০জনকে অজ্ঞাত আসামী করে পুলিশের মামলা। ১২জন গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১, ৪.৪১ পিএম
  • ৪০৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামে শুক্রবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৭ পুলিশসহ ২০জন আহত হওয়ার ঘটনায় ৯৯জন নামীয় আসামী ও আরও ৯০০/১০০০জনকে অজ্ঞাত আসামী করে পুলিশ মামলা দায়ের করেছে। শনিবার রাজৈর থানার এস,আই নাজমুল হোসেন বাদী হয়ে এ মামলাটি (মামলা নং ২৩, তারিখ ২৬-৬-২১) করেন। এস,আই নাজমুল হোসেন জানান, এ মামলার প্রধান আসামী ইলিয়াচ আহম্মেদসহ ১২কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে রাজৈর উপজেলার আমগ্রাম বাজারে বিচরন বাড়ৈ নামে এক ব্যক্তির উপর হামলা ও বেদম মারপিট করে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদু রহমান টিপুর লোকজন । এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষে লিপ্ত হয় । এক পর্যায়ে শতশত উত্তেজিত জনতা উক্ত চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ ভবনের মধ্যে রাত ৮টা র্পযন্ত অবরুদ্ধ করে রাখে এবং ইউপি ভবন ও ৫টি মোটর সাইকেল ভাংচুর করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৬৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।

দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে গিয়ে উত্তেজিত জনতার ইটপাটকেলের আঘাতে রাজৈর থানার ওসি শেখ সাদিক ও ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনসহ ৭ পুলিশ আহত হয় । এ ঘটনায় আরও ১২/১৩জন জন আহত হয়েছে। আহত ৭ পুলিশ সদস্য রাজৈর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেয়। অন্যান্য মারাত্মাক আহতদের মধ্যে বিচরন বাড়ৈ, শরৎ মন্ডল, পলাশ বাড়ৈ কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

স্থানীয়রা জানায়, সম্প্রতি আমগ্রাম বনেরবাড়ী দক্ষিনপাড়া সেনখালীতে একটি খাল ভরাট করে আবাসন-২ প্রকল্প নির্মান কাজের বিরোধিতা করে আসছিল বিচরন বাড়ৈ ও চেয়ারম্যান প্রাথী সভাষ বাড়ৈ গংরা। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে চেয়ারম্যান গ্রুপ। এরই জের ধরে বিচরনের উপর হামলা করে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুর লোকজন ।
ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন জানান, হামলার ঘটনায় রোববার রাজৈর থানার এস,আই নাজমুল হোসেন বাদী হয়ে ৯৯জন নামীয় আসামী ও আরো ৯০০/১০০০জনকে এ মামলাটি(মামলা নং ২৩, তারিখ ২৬-৬-২১) দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!