1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শরিয়তপুরের জাজিরায় অস্ত্র দিয়ে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে নিজেই অস্ত্রসহ র‌্যাবের হাতে গ্রেফতার  - Madaripur Protidin
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

শরিয়তপুরের জাজিরায় অস্ত্র দিয়ে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে নিজেই অস্ত্রসহ র‌্যাবের হাতে গ্রেফতার 

  • প্রকাশিত : রবিবার, ৪ জুলাই, ২০২১, ১০.৪৩ এএম
  • ৪২৬ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)

শরিয়তপুরের জাজিরার গ্রামে প্রতিবেশীর ঘরে অস্ত্র রেখে ফাঁসাতে গিয়ে নিজেই অস্ত্রসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন । র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল শনিবার সকালে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নমশুদ্রকান্দি এলাকায় অভিযান চালিয়ে সুবহান মাদবরের বসত বাড়ির রান্না ঘরে তল্লাশী করে একটি দেশীয় তৈরী পাইপ গান, একটি কার্তুজ ও ১২টি ককলেটসহ আইয়ুব আলী মাদবরকে (৫৫) গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামী আইয়ুব আলী মাদবর একই এলাকার মৃত তাহের আলী মাদবরের ছেলে ।

শনিবার রাতে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে শনিবার সকাল সাড়ে ৫টার সময় অভিযান চালিয়ে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নমশুদ্রকান্দি এলাকার সুবহান মাদবরের বসত বাড়ির দক্ষিন প্রান্তে পরিত্যক্ত রান্না ঘরের মাচাং হতে দেশীয় তৈরী একটি পাইপ গান, একটি কার্তুজ এবং ১২টি ককটেলসহ আইয়ুব আলী মাদবরকে (৫৫) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে ও তার সহোদর পলাতক আসামী মোঃ কাইয়ুম ওরফে শের-এ আলী (৪০) পূর্ব শত্র“তার আক্রশে তাদের প্রতিবেশী সুবহান মাদবরের ছেলে মোঃ এরশাদ মাদবরের (৩০) পরিবাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হীন উদ্দেশ্যে তাদের বসত বাড়ির দক্ষিন প্রাান্তের পরিত্যক্ত রান্না ঘরের মাচাং উপর উদ্বারকৃত মালামাল সমূহ রেখে আসে। গ্রেফতারকৃত আসামীকে উদ্ধারকৃত দেশীয় তৈরী একটি পাইপ গান, একটি কার্তুজ ও ১২ টি ককটেলসহ শরীয়তপুর জেলার জাজিরা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার জাজিরা থানায় একটি অস্ত্র ও বিষ্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!