1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের বেহাদশা । জনদুর্ভোগ চরমে - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ

টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের বেহাদশা । জনদুর্ভোগ চরমে

  • প্রকাশিত : সোমবার, ৫ জুলাই, ২০২১, ৭.১৮ পিএম
  • ৪৯৭ জন পঠিত

খোন্দকার আবদুল মতিন-টেকেরহাট
টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড থেকে পুরনো লঞ্চঘাট পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার সড়কের বেহাল দশায় পরিনত হয়েছে । এ এলাকায় জুড়ে পিচ, পেভমেন্ট ও খোয়া উঠে বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত হয়ে মরণফাঁদে পরিনত হয়েছে । একটু বৃষ্টি হলেই সড়কটির খানাখন্দকগুলিতে পানি জমে ছোট ছোট ডোবায় পরিনত হয়। যানবাহন চালকরা দুরদুর বুকে আশংকা নিয়ে এ বিপদজনক অংশ পার হয়। ছোট যানবাহনগুলি মালামালসহ কখনো কখনো উল্টে পড়ে যায়। । সড়কটি এ অংশ চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়রাও । নি¤œমানের নির্মান সামগ্রী ব্যবহার করে পুনঃনির্মান বা মেরামত করার কারনে এ দুরাবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানায় । গোপালগঞ্জ থেকে মাদারীপুরের রাজৈর উপজেলাধীন টেকেরহাট বাসষ্টেশন গোলচত্তর পর্যন্ত নিয়ন্ত্রন করে গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। ফলে এ অংশটি নিজ জেলার মধ্যে হলেও মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগ মেরামত করতে পারছে না ।

ব্যস্ততম ও ঝুঁকিপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন গোপালগঞ্জ, খুলনা, মোল্লারহাট, বাগেরহাট, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের সময় অনেক পথচারী ও বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে । সংস্কারের অভাবে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট এ অংশ জুড়ে সড়কের বড় বড় গর্ত তৈরি হয়েছে । দক্ষিনবঙ্গের প্রবেশদ্বার বলে খ্যাত ও ব্যবসা বানিজ্য সমৃদ্ধ রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর । এ বন্দরে প্রতিদিন দেশে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা মালামাল লোড আনলোড করে এ সড়ক দিয়ে আনা-নেয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে । ভ্যানগাড়ি, অটোবাইক, নসিমন, পিকআপ, ট্রাক ও যাত্রীবাহী বাসহ বিভিন্ন যানবাহন বেহাল এ সড়কের গর্তে পড়ে প্রায় প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা ।

এ ব্যাপারে গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের প্রকল্প পরিচালক সুপারিনটেনন্টে ইঞ্জিনিয়ার তাপসী ও উপসহকারি প্রকৌশলী কুমারেশ বিশ^াস জানান, রাস্তাটি পুনঃ নির্মানে টেন্ডার হয়ে গেছে। ঠিকাদার নিয়োগের অপেক্ষায় আছে। এ অবস্থায় মেরামত করা যাচ্ছে না । তবে ইটের ব্যাডস ফেলে চলাচলের উপযোগী করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!