1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার আশুলিয়া থেকে বিপুল পরিমান জাল টাকাসহ ২ জন গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ

ঢাকার আশুলিয়া থেকে বিপুল পরিমান জাল টাকাসহ ২ জন গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ৫ জুলাই, ২০২১, ৮.০০ পিএম
  • ৫৩৩ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকা হতে বিপুল পরিমান জাল টাকাসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, ৪জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন আমবাগান মধ্যগাজীরচট বাগবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ টাকা মূল্যমানের ১৯০ পিস জাল নোট, ৫০০ টাকা মূল্যমানের ১৮৬ পিস জাল নোট, ২ টি বাংলাদেশ ব্যাংক লেখা সীল, ২ টি স্ট্যাম্প প্যাড, ১ টি মোটরসাইকেল, ৭ টি মোবাইল এবং নগদ-৯,৪৮০/- টাকাসহ মোঃ জসিম (৩৫), জেলা- ঝালকাঠি ও মোঃ আলা উদ্দিন হোসেন হাওলাদার (৩৪), জেলা- ঝালকাঠি গ্রেফতার করতে সক্ষম হয়ঃ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় যে, তারা পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন যাবৎ ঢাকার বিভিন্ন এলাকায় এই জাল নোট তৈরী করে বিভিন্ন লোকদের কাছে স্বল্প মূল্যে জাল নোট বিক্রি করে আসছে। গ্রেফতারকৃতরা আরো জানায় যে, তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এই জাল নোটের ব্যবসা পরিচালনা করে থাকে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় জাল নোট সংক্রান্ত ০৬ টি মামলা রয়েছে। অদূর ভবিষ্যতে এইরুপ অসাধু জাল নোট ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর পেশাদার প্রতারক চক্র। এরই পাশাপাশি একদল জাল টাকার ব্যবসায়ী প্রচুর পরিমানে জাল নোট প্রস্তুত করে ব্যবসা করার মাধ্যমে সাধারণ জনগনকে প্রতারিত করে আসছে। ধর্ষণ, জঙ্গিবাদ, মাদকসহ অন্যান্য সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাম্প্রতিক সময়ে এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!