1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শরীয়তপুরের জাজিরা থেকে একটি দেশীয় তৈরী পাইপ গান, একটি কার্তুজ এবং বারটি ককটেলসহ আটক একজন - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ

শরীয়তপুরের জাজিরা থেকে একটি দেশীয় তৈরী পাইপ গান, একটি কার্তুজ এবং বারটি ককটেলসহ আটক একজন

  • প্রকাশিত : বুধবার, ৭ জুলাই, ২০২১, ৭.৪৪ পিএম
  • ৪৯১ জন পঠিত
অফিস রিপোর্ট ঃ র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক শরীয়তপুর জাজিরা হতে (০১)একটিদেশীয় তৈরী পাইপ গান, (০১)একটি কার্তুজ এবং (১২)বারটি ককটেলসহ আটক একজন।
র‌্যাব জানায়-র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে ৩ জুলাই  অভিযান চালিয়ে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন নমশুদ্রকান্দি সাকিনস্থ জনৈক সুবহান মাদবরের বসত বাড়ির দক্ষিন প্রান্তে পরিত্যক্ত রান্না ঘরের মাচাং হতে দেশীয় তৈরী একটি পাইপ গান, একটি কার্তুজ এবং বারটি ককটেলসহ একজন আসামী গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী হলো আইয়ুব আলী মাদবর(৫৫), পিতাঃ মৃত তাহের আলী মাদবর, মাতাঃ মৃতা আমেনা বেগম, সাং-নমশুদ্রকান্দি (ওয়ার্ড নং-০৫, বিকে নগর ইউপি), থানাঃ জাজিরা, জেলাঃ শরীয়তপুর। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে ও তার সহোদর পলাতক আসামী মোঃ কাইয়ুম@শের-এ আলী@শের আলী(৪০), পূর্ব শত্রæতার আক্রশে তাদের প্রতিবেশী মোঃ এরশাদ মাদবর(৩০),পিতাঃ সুবহান মাদবর, মাতাঃ আয়েশা বেগম, সাং-বিকে নগর মুন্সিকান্দি, থানাঃ জাজিরা, জেলাঃ শরীয়তপুরসহ তাদের পরিবাকে মিথ্যা মামলায় ফাসানোর হীন উদ্দেশ্যে তাহার বসত বাড়ির দক্ষিন প্রান্তের পরিত্যক্ত রান্না ঘরের মাচাং উপর উদ্বারকৃত মালামাল সমূহ রেখেছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত দেশীয় তৈরী একটি পাইপ গান, একটি কার্তুজ ও ১২ টি ককটেলসহ শরীয়তপুর জেলার জাজিরা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার জাজিরা থানায় একটি অস্ত্র ও বিষ্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাদ, চোরাচালান, মাদক  ও অবৈধ অস্ত্র এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত অভিযানের ফলে সন্ত্রাস দমন, মাদক উদ্ধার ও অবৈধ অস্ত্র উদ্ধারের সাফল্য দেশব্যাপী সমাদৃত। বর্তমান সময়ে কোন ধরণের নাশকতা মূলক কার্যক্রম পরিচালনা না করতে পারে তার জন্য র‌্যাব সদা জাগ্রত। এর প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে র‌্যাব-৮ মাদারীপুর এর দায়িত্বপূর্ণ এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীর অবস্থান সম্পর্কে তথ্য পায় এবং এদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করতে তৎপরতা শুরু করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!