1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের টেকনাফ থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ ১ জন অস্ত্রধারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ - Madaripur Protidin
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ ১ জন অস্ত্রধারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

  • প্রকাশিত : রবিবার, ১১ জুলাই, ২০২১, ৩.০৪ পিএম
  • ৪০৫ জন পঠিত

 

অফিস রিপোর্ট ঃ কক্সবাজারের টেকনাফ হতে ১ টি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড গুলি ও ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন অস্ত্রধারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

 

র‌্যাব জানায় , র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ ৭নং ওয়ার্ডের টেকনাফ-কক্সবাজার মহাসড়কের আলীখালী রাস্তার মাথায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ১০জুলাই আনুমানিক ১৮.১০ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৩/৪ জন মাদক ব্যবসায়ীদের মধ্যে একজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে অস্ত্র তাক করলে র‌্যাব সদস্যরা সরকারি সরঞ্জামাদি ও জানমাল রক্ষার্থে এক রাউন্ড গুলি করে।

 

উক্ত গুলিটি অস্ত্রধারী মাদক কারবারী নূর মোহাম্মদ (৩৭), পিতা-মৃত মোঃ হোসেন, সাং-দক্ষিণ রঙ্গিখালী, ৭নং ওয়ার্ড, ইউপি-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারের ডান পায়ের হাটুর নিচে লেগে মাটিতে পড়ে গেলে তাকে আহত অবস্থায় গ্রেফতার করা হয় এবং তার সহযোগী অজ্ঞাতনামা ২/৩ জন দৌড়ে পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা ১ টি দেশীয় একনলা বন্দুক এবং সাথে থাকা ব্যাগ তল্লাশী করে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে র‌্যাবের সার্বিক তত্ত্বাবধানে গ্রেফতারকৃত গুলিবিদ্ধ আহত আসামীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, তার সহযোগী অজ্ঞাতনামা পলাতক ২/৩ জনসহ তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

 

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। পলাতক অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
র‌্যাব এলিট ফোর্স হিসেবে আতœপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন প্রকার অপরাধ নির্মূলের লক্ষে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে বিভিন্ন ধরনের অপরাধ চিহ্নিতকরণ এবং তার প্রতিরোধে র‌্যাব সর্বদা কাজ করে আসছে। দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং মাদকসেবী ও মাদক ক্রয়-বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের প্রতিহত করার লক্ষ্যে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে অভিযান পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!