1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
নিজের কবর নিজেই তৈরী করে রেখে গিয়েছিলেন রাজৈর উপজেলা আ,লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম,এ মোতালেব মিয়া - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ

নিজের কবর নিজেই তৈরী করে রেখে গিয়েছিলেন রাজৈর উপজেলা আ,লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম,এ মোতালেব মিয়া

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ১২.২৪ পিএম
  • ৪৭৯ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলা আ,লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম,এ মোতালেব মিয়া (৭২) আর নেই । তিনি মঙ্গলবার ভোর সাড়ে পাচঁটায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহে ….রাজিউন) ।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন ।  রাষ্ট্রীয় মর্যাদায় বিকাল ৪টায় উপজেলা চত্তরে তার প্রথম নামাজে জানাযা ও ২য় জানাযা টেকেরহাট আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

তার মুত্যুতে শোক প্রকাশ করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, জেলা আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সেক্রেটারী কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, রাজৈর পৌর মেয়র নাজমা রশিদ, রাজৈর প্রেস ক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন প্রমুখ। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

.তিনি ১৯৪৮ সালে ১ ডিসেম্বর পুর্ব সরমঙ্গল গ্রামে জন্মগ্রহন করেন। শিক্ষা জীবন শেষে একটি ম্যাচ ফ্যাক্টরীতে চাকরি করেন । পরে চাকরি শেষে বাম রাজনীতিতে প্রবেশ এবং ন্যাপ পার্টিতে যোগ দেন। পরিশেষে ১৯৮৮ সালে আওয়ামীলীগে যোগদান করে আওয়ামী রাজনীতিতে জড়িয়ে পড়েন । পরে আওয়ামীলীগের রাজৈর উপজেলা শাখার সভাপতি হন। ২০১৯ সালের ২৩মার্চ রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের ব্যানারে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি মৃত্যু আসন্ন জেনে নিজের বাড়ীর আঙ্গিনায় নিজের জন্য ছোট্র ঘরটি(কবর) নিজেই তৈরী করে রেখে গিয়েছিলেন। জানাযা শেষে নিজের তৈরী করা সেই কবরেই তাকে দাফন করা হয়।##

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!