1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের চকরিয়া থেকে পেকুয়ায় বিকাশ এজেন্টের টাকা লুটের ঘটনায় আরো ১ জনকে গ্রেফতার- ১৭ লক্ষ ৮৩ হাজার টাকা উদ্ধার করেছে র‌্যাব-১৫ - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ

কক্সবাজারের চকরিয়া থেকে পেকুয়ায় বিকাশ এজেন্টের টাকা লুটের ঘটনায় আরো ১ জনকে গ্রেফতার- ১৭ লক্ষ ৮৩ হাজার টাকা উদ্ধার করেছে র‌্যাব-১৫

  • প্রকাশিত : শনিবার, ১৭ জুলাই, ২০২১, ২.৫১ পিএম
  • ৪৪২ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজারের চকরিয়া থেকে পেকুয়ায় বিকাশ এজেন্টের সাড়ে ৪৬ লক্ষ টাকা লুটের ঘটনায় আরো ০১ জনকে গ্রেফতারসহ নগদ ১৭ লক্ষ ৮৩ হাজার টাকা উদ্ধার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, র‌্যাব-১৫ অভিযোগের ভিত্তিতে জানতে পারে যে, গত ৭ জুলাই কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের ইসলামী ব্যাংক ভবনের তৃতীয় তলায় অবস্থিত বিকাশ ডিস্টিবিউশন অফিস থেকে ৪৬ লক্ষ ৫০ হাজার টাকা অজ্ঞাতনামা সংঘবদ্ধ চুরি নিয়ে যায়। খবর পেয়ে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ঘটনার সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে অভিযানে নামে এবং ১০ জুলাই ২ জন এবং ১১ জুলাই ১ জনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট আরো একজন সহযোগী পলাতক থেকে যায়। র‌্যাব-১৫ পলাতক আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

১৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পলাতক আসামী কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন সবুজবাগ ৪নং ওয়ার্ড চকরিয়া পৌরসভাস্থ কাজী ভবনের তৃতীয় তালায় তার ভাড়া বাসায় অবস্থান করছে। এমন খবর পেয়ে র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল ওই দিনই পলাতক আসামীর ভাড়া বাসায় পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় চুরির সাথে সংশ্লিষ্ট আরো একজন আসামী জামাল উদ্দিন ফারুক (৬৬), পিতা-মৃত জনু মিয়া, সাং-নতুন ঘুনারপাড়া, ১নং ওয়ার্ড, বদরখালী, থানা- চকরিয়া, জেলা-কক্সবাজারকে আটক করে। উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর দেখানো মতে খাটের নিচে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় নগদ ১৭,৮৩,০০০ (সতের লক্ষ তিরাশি হাজার) টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিকাশ ডিস্টিবিউশন অফিসে নিরাপত্তার দায়িত্ত্বে নিয়োজিত ব্যক্তিগণ যখন রাতের খাবার খেতে হোটেলে যান সেই সুযোগে পূর্বে গ্রেফতারকৃত আসামীগণসহ ঘটনার দিন আনুমানিক ২০:০০ ঘটিকায় তারা মাথায় হেলমেট পড়ে প্রথমে বিকাশ ডিস্টিবিউশ অফিসের গ্রিলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন এবং পরে কার্যালয়ের ভল্ট ভেঙ্গে ভল্টে রক্ষিত নগদ ৪৬ লক্ষ ৫০ হাজার টাকা চুরি করে কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব এলিট ফোর্স হিসেবে আতœপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন প্রকার অপরাধ নির্মূলের লক্ষে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের ও রাষ্ট্রীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে বিভিন্ন ধরনের অপরাধ চিহ্নিতকরণ এবং তার প্রতিরোধে র‌্যাব সর্বদা কাজ করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!