1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে সন্ত্রাসী শিপলু’কে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে সন্ত্রাসী শিপলু’কে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ১৭ জুলাই, ২০২১, ৮.০১ পিএম
  • ৪৭৩ জন পঠিত

ডেক্স রিপোর্টঃ রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্ত্বর এলাকা হতে অস্ত্রধারী সন্ত্রাসী শিপলু’কে গ্রেফতারের পাশাপাশি দেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৪ ।

র‌্যাব জানায়, ১৭ জুলাই ভোরে গোপনে খবর পেয়ে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্ত্বর এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ২ ছুড়ি ও ৪২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী মোঃ শিপলু আহম্মেদ @ সোলায়মান শিপলু (২৭), জেলা- ঢাকা ’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

জিজ্ঞাসাবাদে শিপলু জানায়, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক এবং হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী অস্ত্র প্রদর্শন সহ ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলো। সে একাধারে ছিনতাইকারী, জমিদখলকারী, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং এর অন্যতম সদস্য। সে দেশীয় অস্ত্রসহ তার দলবল নিয়ে এলাকায় মহড়া দিতো এবং অস্ত্রের ভয় দেখিয়ে লোকজনের নিকট থেকে জোরপূর্বক চাঁদা দাবি করতো এবং কেউ চাঁদা দিতে না চাইলে সে তাকে মারধরসহ গুরুতর জখম করে তার নিকট হতে জোরপূর্বক চাঁদার টাকার আদায় করতো। আসামী মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস করতো না এবং কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!