1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ২,৬৮,০০০ পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ২,৬৮,০০০ পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

  • প্রকাশিত : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১, ৭.৩৬ পিএম
  • ৪৬৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ ইয়াবার প্রবেশদ্বার বলে খ্যাত কক্সবাজারের টেকনাফ, মহেষখালী ও উখিয়া। ভিন দেশ থেকে বিভিন্ন কৌশলে এ পথ প্রতিদিনই আসে বড়বড় চালানের ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য। আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নিত্য নতুন কৌশল অবলম্বন করে থাকে মাদক ব্যবসায়িরা। আর এসব জীবনঘাতি মাদক তারা তাদের ভাড়া করা লোক দিয়ে ছড়িয়ে দেয় দেশের বিভিন্ন প্রান্তে। আইনশৃংখলা বাহিনীর হাতে ধরাও পড়ে অনেক।তবে ইয়াবা উদ্ধারে র‌্যাবের পদক্ষেপ প্রশংসনীয়।

জেলার উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ২,৬৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এ উদ্ধারের ঘটনা ঘটে জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ থাইংখালী ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকে ৫আগষ্ট রাত সারে এগারোটা দিকে।

র‌্যাব-১৫ জানায়, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ থাইংখালী ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকে কলিম উল্লাহ এর বসতঘরে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মজুদ রেখে ক্রয়-বিক্রয় করে আসছে।এমন খবর পেয়ে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ৫আগষ্ট ২৩.৪০ ঘটিকার দিকে ওই বসতঘরে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার সময় আসামী ১। কলিম উল্লাহ (৩৯) (রোহিঙ্গা), পিতা- মৃত জাহিদ হোসাইন, মাতা- ফাতেমা খাতুন, এবং তার ছেলে ২। কেফায়েত উল্লাহ (১৯) (রোহিঙ্গা), পিতা- কলিম উল্লাহ, মাতা-আরেফা বেগম, উভয় সাং- ক্যাম্প-১৯, ব্লক- ডি৩, হেড মাঝি-এনামুল্লাহ, সাব মাঝি-আবুল কালাম, থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প, ইউপি- পালংখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারদ্বয়কে ধৃত আটক করে এবং সঙ্গীয় অজ্ঞাতনামা ২/৩ জন পালিয়ে যায় ।

ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে তারা তাদের বসতঘরে মাদক রাখার দেখিয়ে দেয় এবং মেঝের মাটি খুড়ে প্লাষ্টিকের বস্তার ভিতর হতে সর্বমোট ২,৬৮,০০০ (দুই লক্ষ আটষট্টি হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ নগদ ২৮,০৫০ কিয়াট মায়ানমার মুদ্রা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, অজ্ঞাতনামা পলাতক আসামীদের সহযোগীতায় তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!