1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার মিরপুর থেকে বিভিন্ন পাবলিক পরীক্ষার সনদ ও টিন সনদপত্র জাল করার অপরাধে ১ জন গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ঢাকার মিরপুর থেকে বিভিন্ন পাবলিক পরীক্ষার সনদ ও টিন সনদপত্র জাল করার অপরাধে ১ জন গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ২.৫৮ পিএম
  • ৯৮৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকা হতে বিভিন্ন পাবলিক পরীক্ষার সনদ সহ বিআরটিএ সনদ ও বিভিন্ন নামীয় টিন সনদপত্র জাল করার অপরাধে ১ জন গ্রেফতার।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৩ জানুয়ারী রাতে ডিএমপি ঢাকার মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন পাবলিক পরীক্ষার জাল সনদ সহ বিআরটিএ সনদ ও বিভিন্ন নামীয় টিন সনদপত্র তৈরি করে ছাপিয়ে তা বিক্রয় করার অপরাধে জাল সনদ ৩ টি, বিআরটিএ জাল প্রাপ্তি রশিদ ১ টি, জাল টিন সনদপত্র ৫ টি, ল্যাপটপ ১ টি, মনিটর ২ টি, ৪ টি সিপিইউ, প্রিন্টার ২ টি, মাউস ৪ টি, স্ক্যানার ১ টি, টেলিফোন ১ টি, কীবোর্ড ২ টি, সীল ২ টি সহ মোঃ শহিদুল ইসলাম (৪৭), জেলা- খুলনাকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ
অপরাধের কৌশল ও বিস্তারিতঃ

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার উপরে উল্লিখিত নাম ঠিকানা প্রকাশ করে। জিজ্ঞাসাবাদে আসামী আরো জানায় যে, সে দীর্ঘদিন যাবত উক্ত স্থানে মিরপুর অনুবাদ কম্পিউটারের দোকান খুলে বিভিন্ন পাবলিক পরীক্ষার সনদপত্র সহ বিআরটিএ সনদ ও বিভিন্ন নামীয় টিন সনদপত্র জাল করে ছাপিয়ে তা বিভিন্ন লোকজনের নিকট মোটা অংকের অর্থের বিনিময়ে বিক্রয় করে আসছে। জব্দকৃত জাল সনদ, বিআরটিএ প্রাপ্তি সনদ ও টিন সনদপত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদে ধৃত আসামী কোন সদুত্তর দিতে পারে নি।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!