1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
হাজী আফেলদ্দীন চাপরাশীর প্রিয় পত্রিকা দৈনিক আমাদের সময় - Madaripur Protidin
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০ 

হাজী আফেলদ্দীন চাপরাশীর প্রিয় পত্রিকা দৈনিক আমাদের সময়

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ১১.৪৩ এএম
  • ৮৮৫ জন পঠিত

মিলন খোন্দকার, রাজৈর প্রতিনিধি। হাজী আফেলদ্দীন চাপরাশী। বয়স ৮৮ বছর। সংবাদপত্র পড়ার নেশা তার অনেক দিন ধরে। প্রায় দশ বছর যাবৎ আসা- যাওয়া ৪০ টাকা খরচ করে ৭ কিলো মিটার দুরের প্রত্যন্ত গ্রাম থেকে এসে টেকেরহাট বন্দরের সংবাদপত্র এজেন্ট খোন্দকার আবদুল মতিন এর দোকান থেকে ৫টাকা দিয়ে একটি দৈনিক আমাদের সময় কিনে নিয়ে আবার বাড়ী ফিরে যান। এটা তার নিত্য দিনের রুটিন। ১৯৩২সালে জন্ম নেয়া এবৃদ্ধ বয়সের ভারে ন্যুহ হলেও রোদ বৃষ্টি তাকে বাড়ীতে আটকিয়ে পারে না। বর্ষাকালতো দুরের কথা শীতকাল নেই, বসন্তকাল নেই সকালে একটি ছাতা বগলে চেপে তিনি বেড়িয়ে পড়েন টেকেরহাটের উদ্দেশ্যে। একটি দৈনিক আমাদের সময় হাতে পাওয়ার পর তার চোখে মুখে চোখে পড়ার মত তৃপ্তির হাসি । এ বয়সেও পত্রিকা পড়তে তার চশমা লাগে না ।
হাজী আফেলদ্দীন চাপরাশী(৮৮)-বাড়ী মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের সন্নিকটে শ্রীরামপুর গ্রামে । তার তিন ছেলে এক মেয়ে। ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে। তিন ছেলের মধ্যে বড় দুই ছেলে আঃ সালাম ও আঃ রব চাপরাশী কুয়েত প্রবাসী । সন্তানরা বৃদ্ধ বাবাকে টেকেরহাট আসতে বারন করে । কিন্তু বৃদ্ধ হাজী আফেলদ্দীন চাপরাশী সমস্ত বাধা উপেক্ষা করে পত্রিকা কিনতে তাকে টেকেরহাট আসতেই হ।ে তাই সকার ১০টা দিকে শ্রীরামপুর গ্রাম থেকে ৫টাকা ভাড়া দিয়ে ভ্যানে ঢাকা বরিশাল মহাসড়কের ছাগলছিড়া বাসষ্ট্যান্ডে আসেন। এখান থেকে আবার ৫ টাকা দিয়ে বাসে বা ভ্যানে করে প্রতিদিন তিনি টেকেরহাট আসেন। আবার পত্রিকাটি হাতে আবার বাড়ী ফিরে যান।
হাজী আফেলদ্দীন চাপরাশী জানান, আমার কাছে দৈনিক আমাদের সময় পত্রিকাটি পড়তে বেশ ভালো লাগে। অন্য পত্রিকা পড়ে এ আমি মজা পাইনা । ভালো লাগার কারনে ৫টাকার এ পত্রিকাটি কিনতে ৭ কিলোমিটার দুর থেকে ৪০ (আসা-যাওয়া) টাকা খরচ করে টেকেরহাট বন্দরে আসি । এ বয়সেও পত্রিকা পড়তে আমার চশমা লাগে না। আমি এখনও কারো সাহায্য ছাড়াই একা একা চলতে ফিরতে পারি-এটাই আমার সৌভাগ্য। আমি পত্রিকার আরো উন্নতি কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!