ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬: রাজধানীর জোয়ার সাহারায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড ‘স্বপ্ন’র নতুন একটি আউটলেট। আজ বৃহস্পতিবার রব ভবন, জোয়ার সাহারা বাজারের বারিধারা ডিওএইচএস পকেট গেট এর সাথে অবস্থিত এই আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যা স্বপ্ন’র বিস্তৃত নেটওয়ার্কে ৮৬৬তম আউটলেট হিসেবে যুক্ত হলো। উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই লজিস্টিক লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন সাইফুল আলম রাসেল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টার অফ (অপারেশন) মোঃ কৌশিক রহমান হেড অফ অপারেশন, (বিগ বক্স প্রিমিয়াম আউটলেট) এবং মো: নাসিরুল কবির, রিজিওনাল হেড অফ অপারেশন। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নতুন এই আউটলেট উদ্বোধন প্রসঙ্গে সাইফুল আলম রাসেল বলেন, “আমাদের লক্ষ্য শুধু আউটলেট সম্প্রসারণে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি এলাকায় গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা গড়ে তোলা। জোয়ারসাহারার এই নতুন আউটলেটের মাধ্যমে আমরা স্থানীয় গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছাতে পেরেছি। এখানে এমন একটি পরিবেশ নিশ্চিত করা হয়েছে, যেখানে মানসম্মত পণ্য, সহজলভ্যতা এবং সেবার মান, সবকিছু মিলিয়ে কেনাকাটা হবে আরও সুবিধাজনক ও আরামদায়ক।” উদ্বোধনকে ঘিরে গ্রাহকদের জন্য রাখা হয়েছে বিভিন্ন বিশেষ অফার ও মূল্যছাড়, যা কেনাকাটায় দেবে বাড়তি সুবিধা ও আনন্দ।
বিস্তারিত
মাদারীপুর সংবাদদাতা মাদারীপুরের কালকিনি উপজেলার দুইটি ইউনিয়নের শাখা নদের উপরে অপরিকল্পিতভাবে প্রায় দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতুর সাথে সংযোগ সড়ক না থাকায় সেতুটি দুটি কোন উপকারে আসছে না এলাকাবাসীর । এতে করে ওই এলাকার কয়েক হাজার মানুষ এখন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এদিকে সংযোগ সড়ক না থাকায় বাঁশের সাাঁকো বেয়ে একটি সেতু পাড়
সুজন হোসেন রিফাত মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের রাজৈরে হাজী হাসমত আমেনা ফাউন্ডেশনের উদ্যোগে আমগ্রাম নাইট ব্যাটমিন্টন টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। (২১ জানুয়ারি মঙ্গলবার) রাতে ১০টায় রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়ন পরিষদ মাঠে হাজী হাসমত আমেনা ফাউন্ডেশনের উদ্যোগে নাইট ব্যাটমিন্টন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক লন্ডন প্রবাসী ব্যারিস্টার শহীদুল ইসলাম
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর থানা পুলিশের দুই উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই)-একাধিক নারী নিয়ে অশ্লীল নৃত্যের কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজৈর থানায় কর্মরত ওই দুই এএসআইয়ের সাথে যোগ হয়েছে রাজৈর উপজেলা যুবলীগের কয়েক নেতাও। এতে সমালোচনার ঝড় বইছে পুরো জেলা জুড়ে। বিষয়টি জানাজানির পরে ক্লোজড করা হয়েছে অভিযুক্তদের। তবে পুলিশ সুপারের
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের রাজৈরে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ( বিডিএস) রাজৈর শাখার গণশুনানী সভা অনুষ্ঠিত হয়েছে। (২৮ ডিসেম্বর শনিবার) বিকেলে রাজৈর গোপালগঞ্জ সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি রাজৈর শাখার ব্যবস্থাপক মো নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডিএসের চীফ অপারেটিং অফিসার ( সিওও) মো গোলাম ফারুক। এসময় উপস্থিত ছিলেন স্থানীয়